‘নতুন দিনের আলাপ’ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষের প্রথম দিনেই কইনাধরায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠিত হয়। অসমের সর্বস্তরের মানুষকে স্পর্শ করে এমন একাধিক উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রী থেকে শুরু করে মহিলা—সবাইকে নববর্ষের প্রথম দিনে একাধিক সুখবর দেন মুখ্যমন্ত্রী। ‘অরুণোদয় প্রকল্প’ থেকে ‘বাবু প্রকল্প’ পর্যন্ত তিনি একাধিক বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,…

Read More

মরিগাঁওয়ে আরোহণ প্রকল্পের অধীনে ট্যাবলেট বিতরণ কর্মসূচির সূচনা

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : মরিগাঁও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আরোহণ প্রকল্পের অধীনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাবলেট প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তেওয়ারী এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মরিগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার (শিক্ষা) অনুসূয়া শর্মা, বিদ্যালয় পরিদর্শক ড. অপূর্ব ঠাকুরীয়া, সমাজকর্মী অতনু শর্মা, সর্বশিক্ষা…

Read More

কাছাড়ের তমোজিৎ ও হিমাংশু সহ কুড়িজন সাংবাদিক পেনশন পেলেন

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ২০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিককে পেনশন প্রদান করা হয়েছে। এই তালিকায় কাছাড় জেলার দু’জন সাংবাদিকও রয়েছেন। তাঁরা হলেন প্রবীণ সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক হিমাংশু দে। উল্লেখ্য, দু’জনই দৈনিক যুগশঙ্খ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পেনশনপ্রাপ্ত বাকি আঠারোজন সাংবাদিক হলেন উৎপল ভূঁইয়া (দৈনিক বার্তা, গুয়াহাটি), খাইরুদ্দিন…

Read More

অসমের শিক্ষা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, নিট উত্তীর্ণ ৫৫০-এরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা আজমল ফাউন্ডেশনের

হোজাই থেকে নিপ্পু লস্কর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমের শিক্ষা ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী রইল হোজাই। সর্বভারতীয় NEET -২০২৫ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জনকারী আজমল সুপার-৪০-র ৫৫০-এরও বেশি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল আজমল ফাউন্ডেশন। পাশাপাশি জেইই -২০২৫ এ উত্তীর্ণ আরও ৭০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার হোজাইস্থিত মরিয়ম আজমল উইমেন্স কলেজ…

Read More

নববর্ষের শুভেচ্ছা, সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়  হোক : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। আসছে নতুন বছর ২০২৬। নতুন বছরকে ঘিরে সবাই নিজ নিজ প্রস্তুতি সেরে নিয়েছেন। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বা পার্টিতে মেতে উঠেছেন। সব মিলিয়ে সকলেই ব্যস্ত। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে এক  বিবৃতি জারি করে তিনি সবাইকে…

Read More

ডাইনী অপবাদ দিয়ে দম্পতিকে পুড়িয়ে হত্যা, উত্তেজনা হাওড়াঘাটে

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : কারবি আংলঙের হাওড়াঘাটের ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনী সন্দেহকে কেন্দ্র করে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, গ্রামের একাংশ লোক ডাইনী অপবাদ দিয়ে এক দম্পতিকে তাদের নিজ ঘরের ভেতরেই আগুনে পুড়িয়ে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই দম্পতিকে নিয়ে কুসংস্কারমূলক সন্দেহ ও গুজব ছড়ানো…

Read More

হিন্দু পরিবারের সম্ভব হলে তিনটি সন্তান নেওয়ার লক্ষ্য রাখা উচিত : হিমন্ত

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : অসমে হিন্দু জনসংখ্যা নিয়ে পুনরায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। জনসংখ্যার ধারা ও জনসংখ্যাগত ভারসাম্য প্রসঙ্গে মন্তব্য করে তিনি সংখ্যালঘু এলাকায় বসবাসকারী হিন্দু পরিবারগুলিকে একের বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান। জনসংখ্যাগত পরিবর্তন রোধ করা এবং ওইসব অঞ্চলে সামাজিক ধারাবাহিকতা নিশ্চিত করাই এই আহ্বানের মূল লক্ষ্য…

Read More

হাড়কাঁপানো শীতে কাঁপছে রাজ্যবাসী, গুয়াহাটিতে স্কুল ছুটি ঘোষণা

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : হাড়কাঁপানো শীতে কাঁপছে রাজ্যবাসী। শদিয়া থেকে ধুবড়ি—সমগ্র রাজ্যজুড়ে শীতের তীব্র প্রভাব। রাজ্যজুড়ে ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে রাজপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। গরম কাপড় ও আগুন পোহানোই এখন রাজ্যবাসীর ভরসা। শীতের প্রকোপে গুয়াহাটিতে সরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত স্কুল ছুটি…

Read More

অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার দোষীদোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটির উলুবাড়িতে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের আহ্বানে একটি কেন্ডেল মার্চ এর আয়োজন করা হয়। উলুবাড়ির ভলবো পয়েন্টে এঞ্জেল চাকমার স্মৃতিতে একটি অস্থায়ী শোকবেদী স্থাপন করে সেখানে এক মিনিট নিরবতাও পালন করা হয়।…

Read More

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অসমে বিভিন্ন জেলায় অভিযান, ধরা পড়ল ১১ জন বাংলাদেশি মৌলবাদী

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : STF–এর জালে ধরা পড়েছে মোট ১১ জন বাংলাদেশি মৌলবাদী। মঙ্গলবার অপারেশন ‘প্রতিঘাত’ প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি অসমে মৌলবাদী শক্তির উৎখাতের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ অভিযানের অংশ হিসেবে দেশের তিনটি রাজ্যে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। STF–এর জালে ধরা…

Read More