‘লাচিত-১’ উৎক্ষেপণ, উত্তর-পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফল

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : অসম তথা উত্তর-পূর্ব ভারতের বিজ্ঞান ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায়। সোমবার উত্তর-পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণ করা হয়েছে অসমে নির্মিত একটি কৃত্রিম উপগ্রহ। সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয় ‘লাচিত-১’। গুয়াহাটিস্থ অসম ডনবস্কো বিশ্ববিদ্যালয় এই উপগ্রহটি নির্মাণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে…

Read More

ধর্ষণের অভিযুক্ত যুবক পালানোর সময় পুলিশের গুলি, আহত

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ধর্ষণের অভিযুক্তকে লক্ষ্য করে কোকরাঝাড়ে পুলিশের গুলি। জানা গেছে, ধর্ষণের অভিযুক্ত রফিকুল ইসলাম পুলিশকে আক্রমণ করে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে রফিকুল আহত হন। প্রথমে তাঁকে কোকরাঝাড় আরএনবি অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কোকরাঝাড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় দু’জন…

Read More

উত্তর গুয়াহাটিতে হাইকোর্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিরোধিতাকারীদের কড়া জবাব

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত উত্তর গুয়াহাটির রংমহলে নতুন সমন্বিত বিচারালয় চৌহদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গৌহাটি হাইকোর্ট স্থানান্তরের জন্য উত্তর গুয়াহাটির রংমহলে একটি নতুন বিশাল সমন্বিত বিচারালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থানান্তরের বিরোধিতাকারীদের একপ্রকার কড়া জবাব দেন দেশের প্রধান বিচারপতির পাশাপাশি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা বিতর্ককে…

Read More

দুর্ঘটনার শিকার এক এক করে বরযাত্রীর ছয়টি গাড়ি, আহত ১৫

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিবসাগরের ডিমৌ এলাকার নিকটবর্তী নির্মীয়মান চার লেনের সড়কে শনিবার এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা ঘটে। নববধূ আনতে যাওয়ার সময় বিয়ের যাত্রী বহনকারী মোট ছয়টি গাড়ি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বর সাজিদ আহমেদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বরযাত্রীর পেছনে থাকা আরও পাঁচটি গাড়িও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিয়ের…

Read More

মরিগাঁওয়ের প্রগতিশীল মাশরুম চাষী জোনমণি দেবীর পুরস্কার লাভ

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বিগত কয়েক বছর ধরে মাশরুম চাষের পাশাপাশি মাশরুমের মূল্য সংযোজন করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের জন্য আদর্শ হয়ে ওঠা মরিগাঁও জেলার বৃহত্তর চরাইবাহী অঞ্চলের জোনমনি দেবী ২০২৬ সালের অসমের শ্রেষ্ঠ মাশরুম উৎপাদকের পুরস্কার পেতে সক্ষম হন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের কৃষি প্রযুক্তি প্রয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান, ষষ্ঠ মণ্ডল কাঁহিকুছি,…

Read More

অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মহিলাকে সহায়তা চিকিৎসকের

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে না পারা এক অসহায় মহিলার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নগাঁও লাহরিঘাটের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ ফরিদুল হুসেন। লাহরিঘাটের বগলিপাড়া গ্রামের সুলেমা খাতুন নামের এক দরিদ্র মহিলা অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে যন্ত্রণায় ছটফট করে দিন কাটাচ্ছিলেন। তিন বছর আগে একটি দুর্ঘটনায় তার ডান…

Read More

ভুরাগাঁওয়ের গেরুয়াতে পথ দুর্ঘটনায় হত যুবক

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মরিগাঁও জেলার ভুরাগাঁও থানার অন্তর্গত গেরুয়াতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার সকালে ভুরাগাঁও ও গেরুয়া সংযোগী পথে প্রাতঃভ্রমণ করার সময় রাস্তার পাশে বাইকসহ একটি মৃতদেহ প্রত্যেক করে স্থানীয়রা। পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকটি ফুকন শালমারার ২৫ বছর বয়সী অবিনাশ বড়ো বলে জানা গেছে।…

Read More

চাকরির বদলি প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : অসম সরকার ADRE-এর তৃতীয় শ্রেণির নিয়োগপত্র প্রদান করেছে। শনিবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়োগপত্র বিতরণ করা হয়। মোট ৬ হাজার ৩৪৭ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ পর্যন্ত রাজ্য সরকার মোট ১ লক্ষ ৫৬ হাজার…

Read More

রাজ্যে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : রাজ্যে ফের এক ভুয়া চিকিৎসকের সন্ধান মিলল। গোয়ালপাড়ার ধূপধরা থানার পুলিশের জালে ধরা পড়ল সঞ্জীব বৈদ্য নামে এক ভুয়া চিকিৎসক। অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে রমরমিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল সে। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসক সঞ্জীব বৈদ্যকে আটক করে…

Read More

মরিগাঁওয়ে ‘ডিজিটাল শস্য সমীক্ষা-রবি ২০২৫-২৬’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : মরিগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা কৃষি বিভাগের উদ্যোগে ডিজিটাল শস্য সমীক্ষা-রবি ২০২৫-২৬ প্রসঙ্গে জেলা পর্যায়ের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। মরিগাঁও জেলা গ্রন্থাগারের সভাকক্ষে শুক্রবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি শুভারম্ভ করেন জেলা কৃষি আধিকারিক তপন কুমার ব্রহ্ম। ন’ডাল আধিকারিক কিশোর কলিতার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভারম্ভ করা…

Read More