দু’দিনের সফরে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : দু’দিনের আসাম সফরের কর্মসূচি নিয়ে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক কর্মসূচিতে অংশ নিতে অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন তিনি। কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী এই ট্রেনটি প্রধানমন্ত্রী কলকাতা থেকে ফ্ল্যাগ অফ করবেন…

Read More

রেজাউলকে হিরো করলেন গৌরব : হিমন্ত

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : “ওকে তখনই বের করে দেওয়া উচিত ছিল। এখন তাকে পদত্যাগ করিয়ে হিরো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাকে বহিষ্কার করা দরকার ছিল, নাহলে মঞ্চ থেকেই স্পষ্ট করে বলা উচিত ছিল কংগ্রেসে তোমার কোনও জায়গা নেই। কিন্তু সেটা করা হয়নি। সেই কারণেই আজ এত খারাপ কথা বলা ওই ব্যক্তি আবার সংবর্ধনা নিচ্ছেন।…

Read More

বিহুর আনন্দের মাঝেই পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, আহত ৩

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : উৎসবমুখর ভোগালী বিহুর আনন্দের মাঝেই নেমে এলো শোকের ছায়া। বিহুর সময়ে শূকর বিক্রি করতে এসে প্রাণ হারালেন এক যুবক। টিয়কের বামুনপুখুরি দিহিঙিয়া গ্রামে সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু…

Read More

জুবিন : সিঙ্গাপুরের আদালতে শুনানির সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে সিঙ্গাপুরের আদালতে শুনানির সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ১৪ জানুয়ারি করোনার’স কোর্টে অনুষ্ঠিত শুনানিতে তদন্তকারী আধিকারিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। করোনার’স কোর্টে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরের লাজারাস দ্বীপের কাছে সাঁতার কাটার সময় জুবিন গার্গ “অত্যধিক মদ্যপ” অবস্থায় ছিলেন। সেই সময় তাঁর গায়ে…

Read More

প্রদ্যোৎ-দেবব্রতের বিরুদ্ধে ক্ষোভ উগরে যোগদানের তিনদিনের মধ্যে দলত্যাগ রেজাউল করিমের

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : রবিবার কংগ্রেসে যোগদান করেছিলেন, আর বুধবারই দল ত্যাগ করলেন রেজাউল করিম সরকার। অসম প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে এক বিস্ফোরক পদত্যাগপত্র পাঠিয়ে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন তিনি। পদত্যাগপত্রে রেজাউল করিম সরকার উল্লেখ করেন, নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বিরোধী বিধায়ক দেবব্রত শইকিয়ার মন্তব্যের কারণেই তিনি কংগ্রেস দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।…

Read More

গুয়াহাটিতে উরুকা রাতে দু’ অগ্নিকাণ্ডের ঘটনা

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : মঙ্গলবার উরুকা রাতে গুয়াহাটিতে অগ্নিকাণ্ডের দু’টি ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে আমবাড়িতে, যেখানে হস্ততাঁত ও বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। অপর ঘটনাটি ঘটে গুয়াহাটির আঠগাঁও এলাকার এসসি রোডে, যেখানে একটি সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর অনুযায়ী, আমবাড়িতে হস্ততাঁত ও বস্ত্র অধিদপ্তরের ভবনের চতুর্থ তলার দুটি কক্ষে…

Read More

ভোগালি বিহু ও মকর সংক্রান্তিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : ভোগালি বিহু ও মকর সংক্রান্তির প্রাক্কালে উৎসবের আনন্দঘন আবহে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মীন, পশুপালন, ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে ভোগালি বিহু…

Read More

প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার আর নেই

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার আর নেই। মঙ্গলবার ভোর রাতে তিনি গুয়াহাটি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫। রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও দুই কন্যা। উল্লেখ্য, বীরভদ্র হাগজার ছিলেন ডিমাসা কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জেষ্ঠ্য…

Read More

নৃশংস হত্যাকাণ্ড! ছেলের হাতে প্রাণ হারালেন ৭০ বছর বয়সি বৃদ্ধ

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : বরপেটা রোডের অধীন ৮ নম্বর ওয়ার্ডের বার্মানপাড়ায় এক নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে সংঘটিত এই ভয়াবহ ঘটনায় নিজের ছেলের হাতেই প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পুতুল সান্যাল (৭০)। অভিযোগ, নিজের বাড়ির ভেতরেই ছেলের হাতে নির্মমভাবে আক্রান্ত হন তিনি। হত্যাকাণ্ডের…

Read More

ঘরের উপর ডাম্পার, ঘুমন্ত অবস্থাতই প্রাণ হারালেন মা ও মেয়ে

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : দক্ষিণ কামরূপ জেলার গরৈমারী বরভিটা এলাকায় গভীর রাতে এক হৃদয়বিদারক ঘটনা। ঘুমন্ত অবস্থাতই প্রাণ হারালেন মা ও মেয়ে। একটি বালি বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেহা খাতুন ও তাঁর কন্যা নাজমা খাতুনের। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাড়ির…

Read More