স্ত্রী ও এক প্রতিবেশীকে কুপিয়ে পালানোর সয়ম পুলিশের গুলিতে আহত আক্রমণকারী, হাসপাতালে মৃত্যু

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : স্ত্রী ও এক প্রতিবেশীকে দা দিয়ে কুপিয়ে পালানোর সয়ম পুলিশের গুলিতে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিবসাগরের ডিমৌ এলাকার ডিরই চা-বাগিচার লাইনে। স্থানীয়দের বয়ান মতে রাত তখন প্রায় ৮টা। হঠাৎ শুরু হয় হুলস্থুল। ঘন কুয়াশার সঙ্গে প্রচণ্ড শীত, কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। “আজ তোকে কেটেই ফেলব”—এমন…

Read More

‘মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প’ নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : শিক্ষা বিভাগ ‘মুখ্যমন্ত্রীৰ নিযুত বাবু প্রকল্প’ বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে। ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পের অধীনে স্নাতক স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা ১০ মাস ধরে প্রতি মাসে ২০ হাজার টাকা করে আর্থিক…

Read More

চা-বাগানের শ্রমিকদের জন্য এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে ‘এটি কলি দু’টি পাত’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের জন্য এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান, অসম চায়ের ২০০ বছরের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার যে বিভিন্ন পদক্ষেপ…

Read More

শ্রম সংহিতা ২০১৯ সাংবাদিকদের বিশেষ মর্যাদা খর্ব করেছে: পরমানন্দ পাণ্ডে

গুয়াহাটিতে অসম বার্তাজীবী সংঘের স্বর্ণজয়ন্তীর সফল সমাপ্তি______ বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : সাংবাদিকদের ন্যায্য অধিকার সুরক্ষার জন্য প্রণীত ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট, ১৯৫৪ কেন্দ্রীয় সরকার বাতিল করায় সর্ব ভারতীয় বার্তাজীবী মহাসংঘ তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই আইন বাতিল করে সরকার শ্রম সংহিতা ২০১৯ চালু করেছে, যার ফলে সাংবাদিকদের কোম্পানির শ্রমিক শ্রেণির সঙ্গে একই সুবিধার আওতায় আনা হচ্ছে।…

Read More

ভোরে ৫.১ রিক্টার স্কেলে কেঁপে উঠল রাজ্য

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : ভোররাতে রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ এই কম্পন টের পান রাজ্যবাসী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মরিগাঁও জেলা। ভূ-গর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পে মরিগাঁওয়ের নীরজ কুমার ও জয়মতী দেউরী আহত হয়েছেন…

Read More

মৃত্যুঞ্জয় কর্মচারীদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী অশোক সিংঘলের

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : টানা পয়ত্রিশ দিন ধরে আন্দোলন চলছে সারা অসম ১০৮ মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার। এই আন্দোলন প্রসঙ্গে রবিবার এক অনুষ্ঠানে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দাবিগুলো মিটমাট করা হবে। তিনি এও বলেন, স্বাস্থ্য বিভাগের একটি জরুরীকালীন সেবা এভাবে বন্ধ করা মোটেই উচিত নয়। এনএইচএম সহ ত্রিপাক্ষিক…

Read More

মরিগাঁও পুলিশের জালে তিন কুখ্যাত সাইবার অপরাধী

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মরিগাঁওয়ে সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে পুলিশ । প্রাপ্ত খবর অনুযায়ী শনিবার রাতে মরিগাঁও অপরাধ শাখার পুলিশে মৈরাবাড়ি ও ধিঙে সাইবার বিরোধী অভিযান চালিয়ে ৩ কুখ্যাত সাইবার অপরাধী গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সাইবার অপরাধীরা মৈরাবাড়ি থানার অন্তর্গত হাতিমুড়িয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মুক্তার হোসেন, লেংড়িবড়ি গ্রামের…

Read More

সাংবাদিকদের সমাজের বিবেক হওয়া উচিত: হৃষিকেশ গোস্বামী

গুয়াহাটিতে অসম বার্তাজীবী সংঘের সুবর্ণজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান শুরু_____ বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : সমাজের সব স্তরের মানুষের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে সেবা প্রদানকারী সাংবাদিকদের সমাজ সব সময়ই স্বীকৃতি দিয়ে এসেছে। গুয়াহাটির দিসপুরস্থিত লোক নির্মাণ বিভাগের প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে রাজ্যের অন্যতম সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘের সুবর্ণজয়ন্তী…

Read More

ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের হামলার নিন্দা এসইউসিআইর

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মার্কিন সাম্রাজ্যবাদের ভেনেজুয়েলার উপর চালানো জঘন্যতম সামরিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে  গুয়াহাটিতে এসইউসিআই কমিউনিস্ট) দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১ টায় দলের কর্মী সমর্থকরা উলুবাড়িস্থিত রাজ্য কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দৃপ্ত কণ্ঠে স্লোগান দেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ…

Read More

চরাইহাগিতে একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের ৪২তম বার্ষিক অধিবেশন শুরু

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : মরিগাঁও জেলার ভূরাগাঁও সার্কলের অন্তর্গত চরাইহাগিতে শনিবার থেকে দু’দিনব্যাপী  একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার ৪২তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। পশ্চিম আঞ্চলিক শাখার চরাইহাগি কীর্তন গৃহে দু’দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনের আজ প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী সকালে পরিবেশ নিকাকরণ, প্রদীপ প্রজ্বলনের পর অধিবেশনের মুখ্য দ্বার উন্মোচন…

Read More