সীমান্তে BSF-এর গুলিচালনা, আহত চোরাকারবারি

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : মানকাচরে চোরাই গরু পাচার রুখতে বিএসএফ গুলিচালনা করেছে। গোপন সূত্রে খবর পেয়ে BSF জওয়ানরা অভিযান চালালে গরু পাচারকারীরা সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালানো হয়। গুলিচালনায় এক গরু পাচারকারী আহত হয়। আহত পাচারকারীর নাম সাহের আলি। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে…

Read More

বেলতলার ডাকাতি কাণ্ডে ৩ দুষ্কৃতী মহানগর পুলিশের জালে, পালাতে গিয়ে এনকাউন্টার

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : বেলতলায় সংঘটিত ডাকাতির ঘটনায় মহানগর পুলিশ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে তাদের সঙ্গে এনকাউন্টার হয়। গুলিবিদ্ধ এক ডাকাতকে চিকিৎসার জন্য GMCH-এ ভর্তি করা হয়েছে। তবে ডাকাতের নাম এখনও জানা যায়নি। বশিষ্ঠ পুলিশ ৩ জন ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া বিপুল…

Read More

অসম বার্তাজীবী সংঘের নয়া কমিটি, সভাপতি মধুসূদন ও সাঃ সম্পাদক অঞ্জনকুমার

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘ-এর ২০২৬-২৮ বর্ষের সাংগঠনিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সবক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বিশ্বজিৎ দাস ও নির্বাচনী আধিকারিক ফণীধর দাস শনিবার রাতে প্রকাশিত প্রার্থীতালিকা অনুযায়ী সংঘের সমস্ত পদাধিকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জানা গেছে, সংঘের মোট…

Read More

গুয়াহাটিতে হার্টকেয়ার সোসাইটি অসম-এর দশম রাজ্য সম্মেলন

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : হার্টকেয়ার সোসাইটি অসম-এর দশম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার গুয়াহাটি ডাউন টাউন হাসপাতালের অডিটোরিয়ামে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। হৃদরোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী, গবেষক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে…

Read More

বেঙ্গালুরুতে অসমের চার যুবকের রহস্যময় মৃত্যু, কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ধারনা

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বেঙ্গালুরুর  হোসকোট তালুকের মুথসান্দ্রা গ্রামে একটি ভাড়া করা ঘরে অসমের চার যুবকের মৃত্যু পুলিশ প্রাথমিক তদন্তে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া বা শ্বাসরোধের কারণে দুর্ঘটনাজনিত বলে সন্দেহ করছে। তবে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে তারা ঘরের ভিতর রান্না করেছিলেন বলে জানা যাচ্ছে। রান্নার পর দরজা-জানালা বন্ধ করে…

Read More

লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীত্ব নিয়ে ৪ জনের মধ্যে লড়াই

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : অসমের ১০ নং নগাঁও  লোকসভা কেন্দ্রের অন্তর্গত মরিগাঁও জেলার কংগ্রেসের দুর্গ হিসেবে খ্যাত ৫৩ নং লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক হাওয়া ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। রাজ্যে বিজেপির জয়জয়কারের মধ্যেও কংগ্রেসের টিকিটের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিনে গুয়াহাটির রাজীব ভবনে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। অসমর ১২৬টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭৯০ জন…

Read More

বেঙ্গালুরুতে অসমের চার জন যুবকের অকাল মৃত্যুতে, শোক ডিওয়াইও-র

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরুতে কৰ্মরত লখিমপুর জেলার ঢকুয়াখানার চার জন যুবকের অকাল মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করল যুব সংগঠন এআইডিওয়াইও’র অসম রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক প্ৰেস বিবৃতিতে এই শোকাবহ ঘটনার উপযুক্ত এবং দ্রুত তদন্ত করার পাশাপাশি মৃত ব্যক্তি ক্ৰমে জয়ন্ত চিন্তে, নরেন্দ্ৰ টাইড, ধনঞ্জয় টাইড ও ডাক্তার টাইডের মৃতদেহ সরকারি খরচে…

Read More

রহস্যজনক ঘটনা! বেঙ্গালুরুর ভাড়াঘরে উদ্ধার অসমের ৪ যুবকের মৃতদেহ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটছান্দ্রা গ্রামে একটি ভাড়াঘর থেকে অসমের চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাড়াঘরের একটি কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত যুবকেরা কাজের সন্ধানে অসমের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি কোকাকোলা গুদামে কর্মরত ছিলেন। নিহতরা হলেন…

Read More

লাহরিঘাটে অবৈধভাবে পিকনিক স্পটের অবস্থান পরিবর্তন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লাহরিঘাটের জনপ্রিয় পিকনিক স্পট “লাহরি চর”-এর অবস্থান গোপনে ও অবৈধভাবে পরিবর্তন করে একটি দুষ্টচক্র। এনিয়ে লাহরিঘাট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বছর ১৪ অক্টোবরে মরিগাঁও জেলা দিবসে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেওরী, লাহরিঘাট কেন্দ্রের বিধায়ক ডাঃ আসিফ মহম্মদ নাজার, জেলাশাসক অনামিকা তেওয়ারী, লাহরিঘাট সমজেলাশাসক ও সমজেলা পুলিশ সুপারের উপস্থিতিতে…

Read More

এসআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে লাহরিঘাটে এআইইউডিএফের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : এসআর প্রক্রিয়ায় সংঘটিত পরিকল্পিত অনিয়মের প্রতিবাদে, মরিগাঁও জেলা এআইইউডিএফ কমিটির উদ্যোগে এবং লাহরিঘাট ও ভুরাগাঁও ব্লক কমিটির সহযোগিতায় শুক্রবার জুম্মার নামাজের পর লাহরিঘাট সমজেলা কমিশনার কার্যালয় প্রতিবাদী কর্মসূচি পালন করে সমজেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন। শাসক দল এসআর-এর নামে ষড়যন্ত্রমূলকভাবে ভারতীয় নাগরিকদের বঞ্চনা করার অভিযোগ করেছে এআইইউডিএফ দল।…

Read More