১৪ ফেব্রুয়ারি ফের আসছেন মোদি, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : উপহারসম্ভার নিয়ে ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ ফেব্রুয়ারি তাঁর রাজ্য সফরের বিস্তারিত সূচি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটে চাবুয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় চাবুয়া থেকে মরাণের উদ্দেশে রওনা হবেন তিনি। মরাণের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি (ELF)-তে একটি…

Read More

মেঘালয়ের কয়লা খনিতে আহত শ্রমিক জামিল আহমদ চৌধুরীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শ্রমিক জমিল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছড়া দীননাথপুরের বাসিন্দা জামিল আহমদ চৌধুরী কয়েকদিন আগে মেঘালয়ের কয়লা খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া…

Read More

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫০০ কোটি টাকার মানহানির মামলা

১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ঘোষণা করেছেন যে তিনি ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জিতেন্দ্র সিং, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ-এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, দুর্নীতিপরায়ণ ও মানহানিকর অভিযোগ…

Read More

পলাশবাড়িতে বন্যহস্তীর আক্রমণে নিহত এক ব্যক্তি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : পলাশবাড়ি অঞ্চলে ফের বন্যহস্তীর তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। সানডুবির নিকটবর্তী ২ নম্বর জপাংবাড়ি এলাকায় বন্যহস্তীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।জানা গেছে, খড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করতে গিয়ে বন্য হাতীর আক্রমণে গধুলু বড়ো (৫৬) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।…

Read More

মরিগাঁওয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : নির্বাচন আয়োগের নির্দেশনা অনুসারে ১ জানুয়ারি ২০২৬-কে ভিত্তি করে মরিগাঁও জেলার ৫২ নং জাগীরোড , ৫৩নং লাহরিঘাট এবং ৫৪ নং মরিগাঁও বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। মঙ্গলবার মরিগাঁও জেলার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে জেলা কমিশনার অনামিকা তেওয়ারী, পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া…

Read More

লাহরিঘাটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমসুর তীব্র প্রতিবাদ, কুশপুতুল দাহ

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে মঙ্গলবার লাহরিঘাটের দাতিয়ালবড়ি চারিআলিতে মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। আমসুর প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি অসমের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (এক্স হ্যান্ডেল) কৃত্রিম…

Read More

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ বাদ পড়েছে প্রায় ২ লক্ষেরও বেশি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকার থেকে বাদ পড়েছে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার নাম। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা ২,৪৯,৫৮,১৩৯ জন। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে এবং ভোটারদের বিভিন্ন দাবি-আপত্তি খতিয়ে দেখার পরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার…

Read More

ট্রাকের ধাক্কা চার চাকা বাহনে, ঘটনাস্থলেই মৃত্যু ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে শেষ হয়ে গেল সবকিছু। মঙ্গলবার ধুবড়ি জেলার আগমনি এলাকার হালাকুরায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। গুরুতরভাবে আহত হন চালকসহ আরও দু’জন যাত্রী। জানা গেছে,  ধুবড়ি থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন…

Read More

Telipara Toll Gate-এ উত্তেজনা, ভাঙচুর, আহত একাধিক

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : Telipara Toll Gate-এ উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন অভিযোগ ওঠে যে পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ টাকা আদায় করা হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, হিংসা এবং জাতীয় সড়ক অবরোধের সৃষ্টি হয়। প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের বাইরে থেকে আসা ট্রাকচালকদের ‘ওভারলোড’–এর অজুহাতে অতিরিক্ত ফি দিতে বলা হয়। কয়েকজন চালক অতিরিক্ত অর্থ দিতে অস্বীকার…

Read More

মরিগাঁও জেলায় চা-বাগানের জমির পাট্টার ফর্ম বিতরণ

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলায় সোমবার চা-বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের জন্য প্রস্তাবিত ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার ফর্ম বিতরণ করা হয়। এই উপলক্ষে গোপালকৃষ্ণ চা-বাগানের  রঙ্গমঞ্চে আয়োজিত ফর্ম বিতরণী অনুষ্ঠানে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক তথা ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগমের অধ্যক্ষ রমাকান্ত দেউরি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকেন। সভায় কয়েকজন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ করে বিধায়ক…

Read More