মরিগাঁও পুলিশের জালে ৫ কুখ্যাত সাইবার অপরাধী

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : মরিগাঁও পুলিশের জালে ধরা পড়ল পাঁচ কুখ্যাত সাইবার অপরাধী। মরিগাঁও অপরাধ শাখার অতিরিক্ত পুলিশসুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে বুধবার রাতে লাহরিঘাট এবং মৈরাবাড়ী অঞ্চলে সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত সাইবার অপরাধীরা মৈরাবাড়ী থানার অন্তর্গত হাতিমুড়িয়া গ্রামের আজহারুল ইসলাম, বাহারুল ইসলাম, ধিং থানার…

Read More

ইন্টারনেশনাল অ্যাকশন ডে-র কর্মসূচিতে মাৰ্কিন সাম্ৰাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্ৰেড ইউনিয়নস (WFTU) এর আহ্বানে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্ৰেড ইউনিয়ন সেন্টারের অসম রাজ্য কমিটির উদ্যোগে গুয়াহাটিতে “ইন্টারনেশনাল অ্যাকশন ডে” পালিত হয়। এ উপলক্ষে গুয়াহাটির উলুবাড়িস্থিত ভলভো পয়েন্টে সংগঠনের কৰ্মী-সমৰ্থকেরা সমবেত হয়ে মার্কিন সাম্ৰাজ্যবাদ নিপাত যাক, ভেনিজুয়েলার রাষ্ট্ৰপতি নিকোলাস মাদুরে’কে অবিলম্বে মুক্তি দিতে হবে, ভেনিজুয়েলা থেকে মার্কিন সাম্ৰাজ্যবাদ…

Read More

কার্বি আংলঙে নির্মীয়মাণ কুয়ায় আটকে তিন শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : কার্বি আংলং জেলার এক প্রত্যন্ত গ্রামে নির্মীয়মাণ কুয়ায় আটকে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ, দিফু শহরের নিকটবর্তী দিসামা এলাকার সালেম তিসো গ্রামে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের (KAAC) যুগ্ম সচিব তেনজিং রংপির…

Read More

কোকরাঝাড়ে পরিস্থিতির অবনতি রোধে সেনা মোতায়েন, পুড়ল বাড়িঘর, আতঙ্কে শিবিরে আশ্রয়

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : দু’জনের মৃত্যুকে কেন্দ্র করে গত দু’দিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে কোকরাঝাড়। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি রোধে জেলার সংবেদনশীল এলাকাগুলিতে সেনা মোতায়েন করা হয়েছে। গণপিটুনিতে দু’জনের মৃত্যুর পরই স্থানীয় বড়ো ও আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কারিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। গত রাত থেকেই সেনা বাহিনী এলাকায় টহল দিচ্ছে। সেনার…

Read More

নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ ভূপেন, নিজ কেন্দ্রেই উপেক্ষিত

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা। লখিমপুর জেলা কংগ্রেসে কার্যত একঘরে হয়ে পড়েছেন ভূপেন বরা। নিজের গৃহ কেন্দ্রেই উপেক্ষিত প্রাক্তন এপিসিসি সভাপতি। আগামী ২৩ জানুয়ারি বিহপুরিয়ায় কংগ্রেসের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই সভায় আমন্ত্রণ পাননি ভূপেন…

Read More

ভুরাগাঁওয়ে কম্বল বিতরণ সোসাইটি ফর ব্রাইট ফিউচারের

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : প্রচণ্ড শীতের মধ্যেও মানবতার উষ্ণ বার্তা নিয়ে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি ফর ব্রাইট ফিউচার’। এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার মরিগাঁও জেলার ভুরাগাঁও বরডোবাটুপ অঞ্চলের ৫০টি দুর্গত ও দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। আজ বরডোবাটুপে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

ভোটার তালিকার বিশেষ সংশোধনীর ক্ষেত্রে সাম্প্ৰদায়িক দৃষ্টিভঙ্গি, উদ্বেগ এসইউসির

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনী করার ক্ষেত্রে সাম্প্ৰদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যায়ভাবে সংখ্যালঘু ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটি। দলের পক্‌ষ থেকে বলা হয় যে একটি দুষ্ট চক্ৰ কোনও কারণ ছাড়াই নিয়মবহির্ভূতভাবে ৭ নং প্রপত্র…

Read More

মরিগাঁওয়ের দীঘলবড়িতে ‘মালা চক্র ও পালনাম’ কর্মশালা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : একশরণ নামধর্ম জনজাতি সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার উদ্যোগে ও মেধি সমিতি, কৃপানন্দ প্রাথমিক শাখা (দীঘলবড়ি)-এর সহযোগিতায় মঙ্গলবার মরিগাঁও জেলার দীঘলবড়িতে দিনব্যাপী ‘মালা চক্র ও পালনাম’ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ব শান্তি কামনায় পরম মঙ্গলময় প্রভু ভগবন্তের স্তুতি করে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার ১৬টি প্রাথমিকের ভজনীয়া ভক্ত ও…

Read More

উত্তপ্ত কোকরাঝাড়, অগ্নি সংযোগ, শূন্যে গুলি

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : কোকরাঝার জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একাংশ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোকরাঝাড়ের কারিগাঁও এলাকায় পুলিশ শূন্যে গুলি চালানো ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি মোতায়েন…

Read More

গুয়াহাটিতে এক আবাসনে ডাকাত দলের হানা, নৃশংস হামলা

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : গুয়াহাটি মহানগরীর বুকে সংঘটিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা। ফটাশিল আমবাড়ি থানার অন্তর্গত গণেশপাড়ার ‘স্নেহাশ্রয়’ নামের একটি আবাসনে ব্যবসায়ী অনিল ডেকার বাসভবনে চার সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায়। বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা। গভীর রাতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় গোটা…

Read More