শিলচরে পাঁচতারা হোটেল নির্মাণ সহ একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। আজকের মন্ত্রিসভা বৈঠকে লোক নির্মাণ বিভাগ (PWD)-এর ৫৭ জন প্রকৌশলীর চাকরি নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ৪৫ বছর বা তার বেশি বয়সী কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আজকের মন্ত্রিসভায় সতী সাধনী বিশ্ববিদ্যালয়-এর নিকটে দুটি ছাত্রাবাস নির্মাণের জন্য ৮ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে।

একই সঙ্গে শ্রীভূমি জেলাতে ১২২ কোটি টাকা ব্যয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে, গুয়াহাটির ধারাপুর এলাকায় জাহাজ নির্মাণ প্রকল্প স্থাপনের জন্য একটি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিলচর শহরে একটি পাঁচতারকা হোটেল নির্মাণের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *