দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর কাছাড় জেলা কমিটি বুধবার শিলচর শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করে। পরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরী, ওড়িশায় ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএমএস-এর ২১তম সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী ‘প্রতিবাদ দিবস’ পালন করা হচ্ছে। কাছাড় জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, সংগঠিত ও অসংগঠিত খাতের মিড-ডে মিল, আশা ও আঙ্গনওয়াড়ি কর্মীরা অত্যন্ত কম সম্মানিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। এছাড়াও এনটিসি মিল, এইচইসি রাঁচি, আইটিআই এবং এইচএমটি-র শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, ইপিএস-৯৫ প্রকল্পের অধীনে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা এবং ব্যাঙ্কিং খাতে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবি জানানো হয়েছে।
বিএমএস-এর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম আইনের কঠোর প্রয়োগ, ভারতীয় শ্রম সম্মেলন আহ্বান, ত্রিপক্ষীয় কমিটির পুনর্গঠন, স্কিমভিত্তিক কর্মীদের সম্মানি বৃদ্ধি ও স্থায়ীকরণ, ইপিএফ কভারেজের সীমা বৃদ্ধি এবং বোনাস আইন সংশোধন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবিও জানানো হয়েছে।

জেলা সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য জানান, শ্রমিক কল্যাণ এবং জাতীয় উন্নয়নের স্বার্থে কেন্দ্র ও অসম সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্মারকপত্রের অনুলিপি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও পাঠানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, দেশব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি এনে



