বিজেপির মিত্রদল এজিপির ২৬ আসনে প্রার্থী ঘোষণা, সোনাইয়ে করিম উদ্দিন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির মিত্রদল অসম গণ পরিষদ (এজিপি) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ২৬টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে দলটি। ঘোষিত তালিকায় সোনাই কেন্দ্র থেকে করিম উদ্দিন বড়ভূইয়াকে প্রার্থী করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন—
বোকাখাত – অতুল বরা
কলিয়াবর – কেশব মহন্ত
বঙাইগাঁও – দিপ্তীময়ী চৌধুরী
বরপেটা – দীপক কুমার দাস
টিয়ক – বিকাশ শইকিয়া
ডিমরিয়া – ড. তপন দাস
তেজপুর – পৃথ্বীরাজ রাভা
বজালি – ধর্মেশ্বর রায়
হাজো-শুৱালকুচি – প্রকাশ চন্দ্র দাস
শিবসাগর – প্রদীপ হাজরিকা
নাওঁবৈচা – বসন্ত দাস
বিলাসীপাড়া – জীবেশ রায়
সোনাই – করিম উদ্দিন বড়ভূইয়া
দক্ষিণ করিমগঞ্জ – ইকবাল হোসেন
মানকাচর – জাবেদ ইসলাম
গোয়ালপাড়া পূর্ব – আব্দুল রহিম জিব্রান
আলগাপুর-কাটলিচড়া – জাকির হোসেন লস্কর
বিন্নাকান্দি – সাহাব উদ্দিন মজুমদার
রূপহীহাট – জাকির হোসেন ফারাজি
লাহরীঘাট – খলিলুর রহমান
সিজনগ্রাম – শহিদুল ইসলাম
চেঙা – সাদ্দাম হোসেন
চমারিয়া – নুরুল ইসলাম
পাকাবেতবাড়ি – ডাঃ তারাপ্রসাদ দাস
জলেশ্বর – আবুসাস শাহি হোসেন
গৌরীপুর – মেহতাবুল হক
এই প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়েছে অসম গণ পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *