বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে শাসক দল বিজেপি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, খুব শীঘ্রই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, মিত্রজোটের আসন বণ্টনও নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী, অসম গণ পরিষদ (অগপ) ২৬টি আসনে এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৮৯ আসনে বিজেপি লড়বে।
উল্লেখ্য, এর আগেই প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দল—অসম জাতীয় পরিষদ, রাইজর দল, আম আদমি পার্টি এবং এআইইউডিএফ প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, আর ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।



