বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পালংঘাট মণ্ডল ওবিসি মোর্চার ঘর ঘর চলো অভিযান অনুষ্টিত হয়েছে শুক্রবার। ওবিসি মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি অমিত সিংহ ও মোর্চার মণ্ডল প্রভারি প্রীতম ঘোষের নেতৃত্বে এদিন পালংঘাট মণ্ডল এলাকার গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের বেশ কটি বাড়িতে গিয়ে বর্তমান বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের কথা তোলে ধরে জনসাধারনের মতামত যাচাই করেন।
এদিন বিজেপি সরকারের কাজকর্মে নিয়ে জনসাধারণ সন্তোষ প্রকাশ করে বলেন আগামী দিনে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন। এর আগে ওবিসি মোর্চার পালংঘাট মণ্ডল প্রভারি প্রীতম ঘোষকে মণ্ডল ওবিসি মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং পরে জনসচেতনতা মুলক পদযাত্রা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী এম মমতা লৈমা, ওবিসি মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক রাজকুমার নুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



