বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলকুড়ি চা-বাগানের এক আর্থিক ভাবে দুর্বল পরিবারের মেয়ের বিয়ের খরচ বহন করল শ্রীশ্রী বরমবাবা মন্দির পরিচালন কমিটি। বুধবার কমিটির আর্থিক সহায়তায় হিন্দু ধর্মের রীতিমতো সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।
বরমবাবা মন্দির পরিচালন কমিটি সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে প্রতিবছর শিলকুড়ি, ভরাখাই, দরগাকোণা ও ধরমখাল চা-বাগানের ৪টি পরিবারের মেয়েকে নিজের খরচে বিয়ে দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে বুধবার শিলকুড়ি চা-বাগানের ওই এক পরিবারের যুবতীকে শ্রীভূমি জেলার এক পরিবারের বরের সঙ্গে বিয়ে দেয় কমিটি। এনিয়ে মন্দির পরিচালন কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং জানান, কমিটির সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে শিলকুড়ি চা-বাগানের এক মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এই বিয়ের যাবতীয় প্রয়োজনীয় খরচ কমিটির তহবিল থেকে ব্যয় করা হয়েছে। এতে গ্রামবাসী সহ সমাজ ও আত্মীয়স্বজনদের ব্যক্তিগত সহায়তা করেছেন। তিনি আরও জানান এই বিবাহ অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ সহযোগিতায় ছিলেন কমিটির মিডিয়া ইনচার্জ রঞ্জন সিং, সদস্য কৈলাস যাদব, সন্তোষ কুর্মি, প্রদীপকুমার নুনিয়া সহ অন্যান্যরা।

বিয়ের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবনাথ সিং, কৈলাস যাদব, সন্তুষ কুর্মি, প্রদীপকুমার নুনিয়া সহ কমিটির অন্যান্য সদস্যরা। এদিন শ্রী শ্রী বরমবাবা মন্দিরের পুরোহিত প্রভাকর উপাধ্যায় ও পুরোহিত রবীন্দ্র পাণ্ডের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়।



