বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ভৌগোলিক দিক থেকে বরাক উপত্যকার যে সুবিধাজনক অবস্থান রয়েছে, তাতে এই অঞ্চল আগামী দিনে সর্বাত্মকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী হবে। আর এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে।মঙ্গলবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ‘আজকের অতিথি’ বিজেপি ট্রেড সেল, অসম প্রদেশের আহ্বায়ক তথা ‘শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যন বিশিষ্ট উদ্যোক্তা বিবেকানন্দ পোদ্দার (বিবেক) এই মন্তব্য করেন।
সমাজকর্মী বিবেকানন্দ পোদ্দার বলেন, যুবাদের কর্মসংস্থান, শিলচরকে স্মার্ট সিটি করা, বরিষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়ানো, নারীশক্তির ব্যাপক জাগরণের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।জানান, বৃহত্তর পরিসরে সমাজসেবা করার লক্ষ্য নিয়েই তিনি বিজেপির মনোনয়ন-প্রত্যাশী। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।



