বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : একত্রীকরণের নামে মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সমস্ত শূণ্যপদ পূরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন আয়োজন করা হয়েছিল শিলচরে ডিমাসা সাংস্কৃতিক ভবনে। অনিবার্যকারণবসত আগামীকাল বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন বাতিল করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এও জানানো হচ্ছে যে তার পরিবর্তে বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন আগামী ২ মার্চ দুপুর ১২টার শিলচরের ডিমাসা সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে আপামর জনসাধারণের কাছে আহ্বান করা হয়েছে যে আগামী ২ মার্চের বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন সফল করে তুলতে সবার সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে।



