বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : “সাতবোনের” এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর, ভাষা ও শিল্প সাংস্কৃতির আদান প্রদানে গড়ে ওঠা সমন্বয়ের সম্পর্ককে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে বরাকের তিন জেলায় একযোগে, কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে পাঁচদিন ব্যপী বরাক উৎসব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতনে “বরাক উৎসব শ্রীভূমি” এর সূচনা হবে।
উদ্ভোধনী সঙ্গীত পরিবেশনায় খুশি সাংস্কৃতিক সংস্থা, একক সঙ্গীত শিল্পী শুভশ্রী নাথ, সুস্মিতা চক্রবর্তী, বন্দনা দাস, ঋততপা চক্রবর্তী। দলীয় সঙ্গীত পরিবেশন সমন্বয় সঙ্গীত বিদ্যালয়, সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা. একক নৃত্য কাঞ্চনা রায়, ধামাইল নাচ পরিবেশনায় গীতবিতান সঙ্গীত বিদ্যালয়, মণিপুরি নৃত্য পরিবেশনায় আদর্শ বিদ্যালয় বৈঠাখাল, পাথারকান্দি, হজাগরী নৃত্য পরিবেশনায় যোগাসন ট্রেনিং সেন্টার শ্রীভূমি ঝুমুর নাচ পরিবেশনায় বিশ্ববীণা সাংস্কৃতিক সংস্থা, বাম্বু নাচ পরিবেশনায় নূপুর নৃত্যালয়, বিহু নাচ পরিবেশনায় নৃত্যশ্রী কলানিকেতন, বাউল সঙ্গীত শ্রীভূমি লোক সঙ্গীত কলা কেন্দ্র। বরাক উৎসবকে সফল করে তোলার জন্য শ্রীভূমির সকল সাংস্কৃতিক প্রেমীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন শ্রীভূমি বরাক উৎসবের উদযাপন কমিটির সভাপতি অসিত দত্ত, কার্যকরি সভাপতি ডাঃ পৌলম চন্দ, সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক নীলজকান্তি দাস, আহবায়ক শ্রাবণী পাল, পায়েল কুরি চক্রবর্তী।



