শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল)-এর যোগাসন-আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবসকে কেন্দ্র করে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বহুমুখী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর অংশ নিয়ে উল্লাসে মেতেছে। অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায় আঁকো প্রতিযোগিতায় ৭০-এর বেশি শিশু অংশগ্রহণ করে স্বামীজীর আদর্শকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে, যখন সংস্থার কার্যালয়ে যোগাসন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী শরীর-মনের সামর্থ্য প্রদর্শন করেছে।…
