baraktaranga.com

বীর শম্ভুধন ফংলোর জন্মবার্ষিকী পালন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর ১৭৬তম জন্মবার্ষিকী স্মরণে একটি কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বীর শম্ভুধন ফংলোর প্রপৌত্র অজয় ফংলো এবং অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসিত চক্রবর্তী। বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলন এবং বীর…

Read More

আন্তর্জাতিক সম্মেলনে সেরার পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক। মণিপাল একাডেমি অব হায়ার এডুকেশনে আয়োজিত  এনকিউকম্প-২০২৬ আন্তর্জাতিক সম্মেলনে এই সম্মান লাভ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক শিবাশিস গৌর। গবেষণার সহযোগী হিসেবে ছিলেন তাঁর পিএইচডি গাইড ড. তপোধীর আচার্য। গবেষণাপত্রের শিরোনাম ছিল, ‘সুরক্ষিত আইওএমটি-তে সহজলভ্য পিপিজি-ভিত্তিক জৈব-পরিচয় যাচাইকরণের জন্য একটি অভিনব…

Read More

মেডিক্যাল কলেজে আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান এনআরএল-এর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন আধুনিক ও জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।উল্লেখ্য, গত বছর এনআরএল শিলচর মেডিক্যাল কলেজের উন্নয়নের লক্ষ্যে ৫১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মেডিক্যাল…

Read More

যুদ্ধের আবহে হরমুজ প্রণালী পেরিয়ে দেশে ফিরল ভারতীয় ট্যাঙ্কার

১৬ মার্চ : মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত। সোমবার ভোরে গুজরাটের মুন্দ্রা বন্দরে নিরাপদেই নোঙর করেছে ভারতীয় পতাকাবাহী এলপিজি (LPG) ট্যাঙ্কার ‘শিভালিক’। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই জাহাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে ফিরেছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার, দ্বিতীয় ট্যাঙ্কার ‘নন্দাদেবী’ মুম্বাই বন্দরে পৌঁছাবে…

Read More

শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের সদস্য নির্বাচনের জন্য ১৬ মার্চ, সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই চারটি…

Read More

অসমে ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস : সাংসদ সুস্মিতা

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) রাজ্যের ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের কাছে মোট ৭৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৫১টি আবেদন চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচিত আবেদনগুলি দলের মুখ্য…

Read More

মেহেরপুরে ক্যান্সার সচেতনতা কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে আয়োজিত হলো ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মসূচি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার শ্রাবণী গুপ্তা। এই কর্মসূচিতে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রী ও…

Read More

অনুষ্ঠান থেকে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু মহিলার, শোকাচ্ছন্ন লক্ষীপুর

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বজ্রপাতে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল প্রায় পাঁচটার দিকে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার বাদ্রিবস্তিতে। মৃত মহিলার নাম পুষ্পারানি গোয়ালা (৪৪)। তিনি স্থানীয় বাসিন্দা রামদয়াল গোয়ালার স্ত্রী।জানা গেছে, রবিবার বিকেলে বাদ্রিবস্তির পঞ্চানন মন্দিরে মন্ত্রী কৌশিক রায়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য…

Read More

ফাল্গুনের ঝড়ে তছনছ কাছাড়, শিলা-বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্তু নাথ, বড়খলা। বরাক তরঙ্গ, ১৬ মার্চ : কালবৈশাখী নয়, ফাল্গুন মাসের আকস্মিক ঝড় ও শিলা-বৃষ্টির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন কাছাড় জেলার মানুষ। রবিবার দিন ও রাত জুড়ে ঘনঘন ঝড়-বৃষ্টি ও শিলা-বৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বড়খলা কেন্দ্রেও। ঝড়ের তাণ্ডবে বহু মানুষের বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, আবার কোথাও ঝড়ের দাপটে ঘরবাড়ি…

Read More

১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ দীপায়ন চক্রবর্তীর

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বৃহত্তর শিলচর এলাকায় ১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের এককালীন আর্থিক চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই চেকগুলি উপভোক্তাদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ ও…

Read More