baraktaranga.com

চান্নিঘাটে ভয়াবহ নদীভাঙন, পরিদর্শন প্রাক্তন বিধায়কের

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের চান্নিঘাট জিপির নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস। পরিদর্শনকালে তিনি নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, নদীর ভাঙনে এলাকার বেশ কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকটি বসতবাড়ি, রাস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ…

Read More

দাম্পা ইস্ট ব্লকে সড়ক সংস্কারে শ্রমদানের উদ্যোগ, সরকার ও পূর্তমন্ত্রীর সমালোচনা

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: মিজোরামের দাম্পা ইস্ট ব্লক এমএনএফের উদ্যোগে রেইক–চুংতলাং সড়কের বেহাল অংশ সংস্কারে শ্রমদানের কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে এমএনএফের দাম্পা ইস্ট ব্লক অভিযোগ করে, মুখ্যমন্ত্রী লালদুহোমার নেতৃত্বাধীন জেডপিএম সরকার গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। এমএনএফের দাবি, রেইক ও চুংতলাংয়ের মধ্যে সংযোগকারী এই সড়কটি আইজল থেকে মিজোরামের পশ্চিমাঞ্চলে যাওয়ার…

Read More

নদীতে স্নান করতে গিয়ে দুলীয়াজান ও মানকাচরে দুই ছাত্রী নিখোঁজ

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : দুলীয়াজান ও মানকাচরে নদীতে স্নান করতে গিয়ে পৃথক ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুলীয়াজানের টেঙাখাত এলাকায় বুঢ়ীদিহিং নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে নিকিতা ছেত্রী নামে এক ছাত্রী। তাঁর বাড়ি টেঙাখাতের টিকিরাবালি গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু…

Read More

ফের হাইলাকান্দিতে ট্রেনে কাটা পড়ে স্কুল পড়ুয়ার মৃত্যু

বিশেষ প্রতিবেদক, হাইলাকান্দি। বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: হাইলাকান্দির মনাছড়া গুদামঘাট তিমুখা এলাকায় ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শিক্ষার্থী কাবিরী খানম বড়ভূইয়া, মনাছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী তিনি। স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত ছাত্রী হিলাল উদ্দিন বড়ভূইয়ার মেয়ে।…

Read More

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে শুরু হচ্ছে বিজেপির মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে দেশজুড়ে শুরু হচ্ছে বিজেপির মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। জনজীবনে মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। দলীয় ঘোষণা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে নানা সেবামূলক ও জনসংযোগমূলক কর্মসূচি চলবে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম নরেন্দ্র মোদীর। তবে বিজেপি তাঁর ‘২৫ বছরের…

Read More

বরাকের দুই জেলায় দু’দিনের সফরে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার কাছাড় সফরে আসছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি লক্ষীপুরের বিন্নাকান্দি গ্রান্টে জেলার প্রবীণতম মহিলা সুনীলা দাসের বাসভবনে যাবেন। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে পয়লাপুলের নেহরু কলেজ অডিটরিয়ামে ‘নেশামুক্ত ভারত সংকল্প’ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় সেখান…

Read More

ফুলেরতল স্কুলের প্রাদেশিকীকরণের দাবি কংগ্রেস নেতার

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : লক্ষীপুরের ফুলেরতল পাব্লিক হাইস্কুল দ্রুত প্রাদেশিকীকরণের দাবি জানালেন কংগ্রেস নেতা ডাঃ এম. শান্তিকুমার সিংহ। সম্প্রতি বিদ্যালয়টির পরিকাঠামোগত সমস্যার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি স্কুলটি পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। বিদ্যালয়ের শিক্ষক সুধাংশু মালাকার জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বাংলামাধ্যমের স্কুলটি ২০২১ সালে রৌপ্যজয়ন্তী পালন করেছে। দীর্ঘ ৩০ বছর…

Read More

হরমুজে মার্কিন সেনাবাহী জাহাজে ইরানি হামলা

১৭ সেপ্টেম্বর : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। বুধবারের এ হামলার বিষয়ে পেন্টাগনের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলার সময় জাহাজটিতে চারটি…

Read More

সুইডেনের নির্বাচনে অল্প ব্যবধানে এগিয়ে বামজোট

১৭ সেপ্টেম্বর : সুইডেনের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছে মধ্য-বামপন্থী বিরোধী জোট। বুধবার ৯৯ শতাংশ ভোট গণনার পর দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি এ তথ্য জানিয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, ৩৪৯ আসনের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা ও সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন জোট ১৭৫টি আসন পেতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন…

Read More

শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর  : উধারবন্দের শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব পালিত হয়েছে। উৎসব কমিটির উদ্যোগে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম হয়। মঙ্গলবার বিকেল ৩টায় মাতৃসম্মেলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর সমবেত বিনতী প্রার্থনা, প্রণাম, নামজপ, ধর্মগ্রন্থ পাঠ ও সন্ধ্যায়…

Read More