baraktaranga.com

এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন দীপায়নের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নতুন বছরের পয়লা দিন শিলচরবাসীকে বেশ কয়েকটি প্রকল্প উপহার হিসেবে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর পূর্ত বিভাগের অধীনে ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পাম্প সংলগ্ন মৌরা সিংহ পথের এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন  বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন পিডব্লিউআরডি শিলচর উধারবন্দ আঞ্চলিক সড়ক বিভাগের অধীনে মুখ্যমন্ত্রী…

Read More

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কল্পতরু উৎসব উদযাপন, হাজারো ভক্তের সমাগম

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বৃহস্পতিবার বিকেল থেকে কল্পতরু উৎসব উপলক্ষ্যে অগণিত ভক্তের ঢল নেমেছে। বছরের শুরুতেই এই আধ্যাত্মিক উৎসবে প্রায় দশ হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ নিয়ম-কানুন মেনে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যার মধ্যে ছিল মঙ্গলারতি, পূজাপাঠ এবং প্রসাদ বিতরণ।সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন, “১৮৮৬ সালের ১…

Read More

অসমের শিক্ষা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, নিট উত্তীর্ণ ৫৫০-এরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা আজমল ফাউন্ডেশনের

হোজাই থেকে নিপ্পু লস্কর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমের শিক্ষা ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী রইল হোজাই। সর্বভারতীয় NEET -২০২৫ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জনকারী আজমল সুপার-৪০-র ৫৫০-এরও বেশি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল আজমল ফাউন্ডেশন। পাশাপাশি জেইই -২০২৫ এ উত্তীর্ণ আরও ৭০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার হোজাইস্থিত মরিয়ম আজমল উইমেন্স কলেজ…

Read More

বেতার ও দূরদর্শন শিল্পী প্রয়াত রঞ্জিৎ পুরকায়স্থের শোকসভা পাথারকান্দির চতুরঙ্গের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বরাক উপত্যকার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বেতার ও দূরদর্শনের খ্যাতনামা শিল্পী প্রয়াত রঞ্জিৎ পুরকায়স্থের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করল পাথারকান্দির বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ। প্রয়াত এই সঙ্গীতসাধকের স্মরণে বুধবার সন্ধ্যায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শুরুতেই প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনায়…

Read More

মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় বিশেষ যজ্ঞ কালীগঞ্জে

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বারক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিনে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গলকামনায় শ্রীভূমিতে অনুষ্ঠিত হল এক বিশেষ যজ্ঞনুষ্ঠান। এই ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী বংশীদাস বাবার মন্দিরে। শ্রীভূমি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথের উদ্যোগে এবং…

Read More

তারাপুর জিপিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস বিধায়ক দীপায়ন চক্রবর্তীর

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : রাখাল খালেরপার তারাপুর গ্রাম পঞ্চায়েতের ২২৮ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক বলেন, নতুন কেন্দ্রটি এই অঞ্চলের গ্রাসরুট উন্নয়নে শিশু-কিশোরীদের পুষ্টি, প্রাক-প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সভায় শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, জিপি সভাপতি কানু…

Read More

রামকৃষ্ণ পাঠচক্র(সেন্ট্রাল)-এর ব্যবস্থাপনায় সাড়ম্ভড়ে পালিত হলো কল্পতরু উৎসব

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও ১ জানুয়ারি শিলচর কলেজ রোডস্থিত অভিনব ক্লাব প্রাঙ্গণে রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল) -এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কল্পতরু উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্যে পালন করা হয়। এদিন সকাল থেকে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব,মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ রামকৃষ্ণের কথামৃত পাঠ, ধর্মীয় সঙ্গীত ও…

Read More

দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলে অডিটোরিয়াম উদ্বোধন দীপায়নের

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলে  তিনটি পৃথক প্রকল্পে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামকে কেন্দ্র করে এক আলোচনা সভা আয়োজিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চক্রবর্তী বলেন, ড. হিমন্ত বিশ্বশর্মা সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর…

Read More

মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে মৃত বাঘ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

দিলোয়ার হোসেন বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : মতিনগর সংলগ্ন ভূবন পাহাড়ের নিচে ভুবন নগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাঘ। তবে দুঃখজনকভাবে বন্যপ্রাণীটি জীবিত ছিল না—মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। স্থানীয় সূত্রে…

Read More

পুতিনের বাসভবন! ভিডিও প্রকাশ করে ইউক্রেনের ড্রোন হামলার ‘প্রমাণ’ দিল রাশিয়া

১ জানুয়ারি : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। এই হামলার কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ রাশিয়া দিতে পারবে না বলেও দাবি করা হয়েছিল। কিন্তু এরপরই পুতিনের বাসভবনে ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে আনল মস্কো। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের…

Read More