baraktaranga.com

শ্রীভূমিতে নারীশক্তির মহামিলন, শ্রী সারদা সংঘের সর্বভারতীয় সচিব সভার সূচনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মহিলা পরিচালিত শ্রী সারদা সংঘের চতুর্থ সর্বভারতীয় সচিব সভা শুরু হয়েছে শ্রীভূমি শহরের শ্রী সারদা সংঘ মন্দির প্রাঙ্গণে। তিনদিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরে সৃষ্টি হয়েছে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক আবহ। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত মহিলা সচিব ও প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা পরিণত হয়েছে…

Read More

মাদুরোর অবর্তমানে দায়িত্ব ডেসলিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করল আদালত

৪ জানুয়ারি : মার্কিন মুলুক আক্রমণ চালিয়েছে ভেনেজুয়েলার উপর। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলা থেকেই তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। পরিস্থিতি বিচারে, প্রেসিডেন্টের অবতর্মানে এবার সে দেশের ভাইস প্রেসিডেন্টকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার শনিবার রায় দিয়েছে, নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি…

Read More

বোর্ড একদম ঠিক কাজ করেছে’, মুস্তাফিজুর বিতর্কে এবার বিসিসিআই-এর পাশে আজহার

৪ জানুয়ারি : বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী কেকেআর ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে। বোর্ডের এই সিদ্ধান্তের বিপরীত মেরুতে অবস্থান করছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলাল। তবে দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আবার মুস্তাফিজুর-বিতর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রশংসা করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা…

Read More

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত

মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে____ ৪ জানুয়ারি : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে দেশটিতে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের। ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন।…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে এনএসএস-এর  নর্থ-ইস্ট ফেস্টিভালে শিলচর নিরাময়ের যোগ সেশন

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : এনএসএস-এর “নর্থ-ইস্ট ফেস্টিভাল” চলছে আসাম বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ছিল “ওপেন যোগ সেশন”। পরিচালনায় ছিল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। নিরাময়ের তরফে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন যোগচার্য রাহুল। এ দিন উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে এনএসএস স্বেচ্ছ্যাসেবকরা অংশ নেন অনুশীলন পর্বে। যোগ প্রক্রিয়ার নানা কলা-কৌশল সম্পর্কে হাতেকলমে বুঝিয়ে…

Read More

কাছাড়ে আবেগঘন বিদায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : প্রশাসনিক ব্যস্ততার মাঝেই শনিবার যেন খানিকটা থমকে দাঁড়িয়েছিল কাছাড় জেলা প্রশাসন। শিবসাগর জেলার জেলা আয়ুক্ত হিসেবে বদলির প্রেক্ষিতে বিদায়ী জেলা আয়ুক্ত মৃদুল যাদব (আইএএস)কে ঘিরে শিলচরে জেলা আয়ুক্ত কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল এক আবেগঘন বিদায় সংবর্ধনা। প্রশাসনিক শিষ্টাচার ছাড়িয়ে এই অনুষ্ঠান পরিণত হয় স্মৃতি, কৃতজ্ঞতা ও সম্মানের…

Read More

চরাইহাগিতে একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের ৪২তম বার্ষিক অধিবেশন শুরু

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : মরিগাঁও জেলার ভূরাগাঁও সার্কলের অন্তর্গত চরাইহাগিতে শনিবার থেকে দু’দিনব্যাপী  একশরণ নাম ধর্ম জনজাতি সমাজের পশ্চিম আঞ্চলিক শাখার ৪২তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। পশ্চিম আঞ্চলিক শাখার চরাইহাগি কীর্তন গৃহে দু’দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এই অধিবেশনের আজ প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী সকালে পরিবেশ নিকাকরণ, প্রদীপ প্রজ্বলনের পর অধিবেশনের মুখ্য দ্বার উন্মোচন…

Read More

এনআইটি শিলচরে অস্ত্র প্রদর্শনীর আয়োজন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : আসাম রাইফেলস অসমের শিলচরস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, শিলচরে এক বিশেষ অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীতে ৫৫০ জনেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও তাঁদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। পাশাপাশি এনসিসি ক্যাডেটরাও এতে উপস্থিত থেকে পদাতিক বাহিনীর বিভিন্ন অস্ত্র সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। এই অস্ত্র প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল যুবসমাজকে সশস্ত্র…

Read More

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

৩ জানুয়ারি : যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন সংকট দেখা দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী “বৃহৎ আকারের অভিযান” চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। এই ঘটনার পর ভেনেজুয়েলা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং এটিকে “সামরিক আগ্রাসন” বলে প্রত্যাখ্যান ও…

Read More

সাংসদ পদ ছেড়ে ফের পুরনো দলে বেনজির

৩ জানুয়ারি : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পালাবদল ঘটল মালদা রাজনীতিতে। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ফের পুরনো দল কংগ্রেসে (Congress) ফিরলেন গনি খান চৌধুরীর উত্তরসূরি মৌসম বেনজির নূর (Mousam Benjir Noor)। তাঁর এই প্রত্যাবর্তনের ফলে কোতয়ালি পরিবারের বিবাদ মিটে গিয়ে রাজনৈতিকভাবে পরিবারটি ফের ‘এক হাত’ তলায় এল। আশ্চর্যের বিষয়…

Read More