শিলচর বাইপাসে উদ্ধার হেরোইন, আটক দুই মহিলা সহ ৫
বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন একটি বলেরো পিকআপ (AS10 BC 0616) এবং একটি হুন্ডাই ভেন্যু (AS10 J 0676) আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোলেরো পিকআপের…
