baraktaranga.com

অরিন্দমের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, বাড়িতে গিয়ে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২১ জুন : দেশের অন্যতম মর্যাদাপূর্ণ গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষাগুলিতে নজিরবিহীন সাফল্য অর্জনকারী মেধাবী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। রবিবার ফ্রন্টের প্রধান প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল শিলচরের বাসায় গিয়ে অরিন্দমের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ মুখ্য আহ্বায়ক…

Read More

মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার-ব্যানার নিষিদ্ধ করার দাবি

বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত মনীষীদের মূর্তির রোটারিতে পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা রাজনৈতিক পতাকা লাগানো সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি, শিলচর। এ বিষয়ে প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়ন করে তা সর্বসাধারণের মধ্যে প্রচারের জন্য শিলচর পুর নিগমের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।কমিটির সাধারণ সম্পাদক প্রবীর রায়চৌধুরী…

Read More

টাইগার ক্লাব রূপাইলবালি’র জয় দিয়ে শুরু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বরাক তরঙ্গ, ২১ জুন : সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত বাসারাত আলি লস্কর মেমোরিয়াল ও সুরাজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচে টাইগার ক্লাব রূপাইলবালি ৩-২ গোলে চেংকুড়ি এফসিকে পরাজিত করে সূচনা করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টাইগার ক্লাব রূপাইলবালি। দলের হয়ে রেটম ১২ ও ২৩ মিনিটে জোড়া গোল…

Read More

আন্তর্জাতিক যোগ দিবসে কেশব স্মারক সমিতির আয়োজন, সুস্থ জীবন গঠনের বার্তা

দীপ দেব, শিলচর বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে কেশব স্মারক সমিতি। রবিবার শিলচরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সূচনায় সমিতির সভাপতি মৃদুল কুমার ধর স্বাগত বক্তব্যে বলেন, বর্তমানের…

Read More

এআই নজরদারি, জ্যামার ও বন্ধ টেলিগ্রাম! নিট পুনঃপরীক্ষায় নজিরবিহীন কড়া নিরাপত্তা এনটিএ-র

২১ জুন : দেশজুড়ে অনুষ্ঠিত নিট-ইউজি পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলি। পূর্ববর্তী পরীক্ষার বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার কোনওরকম খামতি রাখতে রাজি নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবার দুপুর ২টো থেকে বিকেল ৫.১৫ মিনিট পর্যন্ত চলা এই প্রবেশিকা পরীক্ষায় দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা…

Read More

শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর! গার্ডেনরিচে ৩ দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির

২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সফরে এসে ভারতীয় নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি সর্বাধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে ‘আইএনএস দুনাগিরি’, ‘আইএনএস অগ্রয়’ এবং ‘আইএনএস সংশোধক’—এই তিন রণতরী আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে…

Read More

ফের ভূমধ্যসাগরে অভিবাসী ট্র্যাজেডি, লিবিয়া উপকূলে ১৫ জনের মরদেহ উদ্ধার

২১ জুন : লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা ডুবে যাওয়ার পর তারা নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।নৌবাহিনীর এক সূত্র জানিয়েছে, একই দুর্ঘটনায় অন্তত…

Read More

গাজায় ইজরায়েলি হামলায় সাংবাদিক, শিশুসহ নিহত ৬

২১ জুন : গাজায় ইজরায়েলি বিমান হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও একটি শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা। আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হন। এই ঘটনাকে তারা ঘৃণ্য অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি সাংবাদিকদের লক্ষ্য…

Read More

আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমে যোগাসন কর্মশালা

দীপ দেব, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার শ্রীশ্রীরামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমে এক বিশেষ যোগাসন কর্মশালার আয়োজন করা হয়। সংস্থার আবাসিক ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্যসচেতনতা, মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। বিশিষ্ট যোগ প্রশিক্ষক বেলী রায়, নীলা পাল ও পূজা চন্দ কর্মশালাটি পরিচালনা করেন।…

Read More

আন্তর্জাতিক যোগ দিবসকে উপলক্ষে যোগাভ্যাস শিবির রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসকে উপলক্ষ করে শিলচর রাধামাধব কলেজে অনুষ্ঠিত হলো যোগাভ্যাস শিবির। শনিবার রাধামাধব কলেজের কালচারাল সেল এবং হেলথ অ্যান্ড রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে এবং এনএসএস (NSS) ইউনিট ও এনসিসি (NCC) ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী…

Read More