মেয়র অমরেন্দ্র পালকে সংবর্ধনা ইউনাইটেড সিটিজেন্স অব শিলচরের, নাগরিক সমস্যা সমাধানে পেশ দুই স্মারকলিপি
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : নবগঠিত শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় আইনজীবী অমরেন্দ্র পালকে সংবর্ধনা জানাল ইউনাইটেড সিটিজেন্স অব শিলচর। গত ২১ নভেম্বর মেয়রের কার্যালয়ে গিয়ে সংগঠনের সদস্যরা তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে দুটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন। প্রথম স্মারকলিপিতে ২০২৬ সালের ২০…
