baraktaranga.com

মঞ্চে কার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, জেনে নিন

৯ মে : কলকাতার ব্রিগেড ময়দানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুক্রবার তৈরি হয় এক ঐতিহাসিক ও আবেগঘন পরিবেশ। সেই অনুষ্ঠানের মঞ্চেই এক প্রবীণ নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা। পরে জানা যায়, যাঁকে সম্মান জানিয়ে প্রণাম করেছেন…

Read More

শুভেন্দু অধিকারীকে অভিনন্দন শেখ হাসিনার

৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বার্তায় তিনি বিজেপির বিপুল জয়ের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লিগের সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশিত এক বিবৃতিতে শেখ…

Read More

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোলেরো পিকআপের চালক, আহত ১

বরাক তরঙ্গ, ৯ মে : ডিমা হাসাও জেলার ২৭ নম্বর জাতীয় সড়ক শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ বছর বয়সি এক চালক। গুরুতরভাবে আহত হয়েছেন গাড়ির এক সহকারী কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে মাইবাং থানার অন্তর্গত কালাচাঁদ এলাকায়। জানা গিয়েছে, AS31 C 5409 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি শিলচর থেকে লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই  তিনটি দোকান, ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ৯ মে : ত্রিপুরার বিশ্রামগঞ্জ চৌমুহনী সংলগ্ন বাজারে শনিবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় বাজারের অন্তত তিনটি দোকান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে…

Read More

মানবতার সেবায় নতুন প্রজন্মের অঙ্গীকার, পাথারকান্দিতে আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ মে : মানবতা, সহমর্মিতা ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে ভারত-বাংলা সীমান্তবর্তী পাথারকান্দি জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক রেডক্রস দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ উপলক্ষে ভারতীয় রেড ক্রস…

Read More

শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৯ মে : যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে…

Read More

বছর ২৬ এর যুবক জয়দীপ দাশের অকাল প্রয়াণ, শোক বিভিন্ন মহলে

বরাক তরঙ্গ, ৯ মে : অকালে জীবন দীপ নিভে গেল বছর ২৬ এর তরতাজা যুবক বড়জালেঙ্গা ইস্ট জিপির বড়জালেঙ্গা ৬ষ্ঠ খণ্ডের বাসিন্দা জয়দীপ দাশের। দীর্ঘ দিন ধরে জটিল কিডনি রোগে রোগভোগের পর বুধবার রাত অনুমানিক ২ টা শিলচর ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন জয়দীপ। তাঁর অকাল প্রয়াণে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা,…

Read More

শিলচর তারাপুরে বিশ্বকবির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ মে : দেশের অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার শিলচরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব শিলচর ও শিলচর পুর নিগমের যৌথ পরিচালনায় তারাপুর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে স্থাপিত কবিগুরুর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আয়োজিত হয়…

Read More

নিখোঁজ ছাত্রীর দেহ নদী থেকে উদ্ধার, শোকের ছায়া এলাকাজুড়ে

বরাক তরঙ্গ, ৯ মে : সোণারিতে চারদিন ধরে নিখোঁজ থাকা এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর নাম আফরিন আহমদ। তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। নিখোঁজ হওয়ার পর টাওকাক নদীর পাড়ে তার স্যান্ডেল উদ্ধার হয়েছিল। এরপর থেকেই SDRF বাহিনী, প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা টানা চারদিন ধরে টাওকাক নদীতে তল্লাশি অভিযান চালায়।…

Read More

মোদি-শাহের উপস্থিতিতেই শপথ শুভেন্দুর, ব্রিগেডের চাঁদের হাট

৯ মে : দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আরএন রবি তাঁকে  শপথবাক্য পাঠ করান। কবির গানের ভাষায় ‘নতুনের ডাক’ দিয়ে বাংলায় শুরু…

Read More