baraktaranga.com

তীব্র সৌর বিকিরণ! বিশ্বজুড়ে বিমান পরিষেবায় প্রভাব, বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া সহ তিন সংস্থা

২৯ নভেম্বর : বড়সড়ো দুর্ভোগের মুখে পড়তে চলেছেন বিমান যাত্রীরা। বিশ্বজুড়ে তৈরি হল এক বিমান বিপর্যয়। ইউরোপীয় বিমান সংস্থার হিসেব বলছে, বর্তমানে আকাশে উড়ছে এমন প্রায় ৬ হাজার A320 বিমানেই থাকতে পারে সফটওয়্যারজনিত ত্রুটি! ত্রুটির উৎস নাকি সূর্যের অস্বাভাবিক তীব্র বিকিরণ। দেশজুড়ে ব্যাঘাত ঘটতে পারে বিমান পরিষেবায় (Flight Disruption)। বিবৃতি দিয়ে জানাল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো…

Read More

শ্রীভূমি জেলার হোটেল রেস্টরেন্ট ইত্যাদির পানীয় জলের গুনগত মান প্রতি মাসে পরীক্ষা করাতে নির্দেশ

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায়, সুরক্ষিত ও পানের যোগ্য পানীয়জলের সরবরাহ সুনিশ্চিত করতে বৃহস্পতিবার শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশে জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ও অনুরুপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয়জলের গুনগত…

Read More

পাথারকান্দির রাঙ্গামাটির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সচল করতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র কংগ্রেস নেতার

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : দীর্ঘদিনের অবহেলা আর অচলাবস্থার অন্ধকার ভেদ করে রাঙ্গামাটির মানুষের মনে নতুন আশার আলো জ্বালালেন সমাজসেবী তথা কংগ্রেস নেতা পঙ্কজ নাগ। সীমান্তবর্তী দুর্গম এলাকার হাজারো মানুষের একমাত্র ভরসাস্থল রাঙ্গামাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র দিলেন পঙ্কজবাবু। বহু বছরের জট খুলে মানুষের দোরগোড়ায়…

Read More

ধলাইয়ে বুথ কমিটি ও বিএলএ-দের প্রশিক্ষণ শিবির কংগ্রেসের

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : আসন্ন অসম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক শক্তি বাড়াতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে দূরে থাকা কংগ্রেস এবার গদি পুনরুদ্ধারে মরিয়া। এই লক্ষ্যে তৃণমূল স্তরে দলকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বুথ, মণ্ডল, ব্লক…

Read More

বরাক এডুকেশনের মুজতবা সম্মাননা পাচ্ছেন আবিদ রাজা, মওলানা আবুল কালাম আজাদ সম্মান সঞ্জীব

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বরাক এডুকেশন সোসাইটি প্রদত্ত এবারের সৈয়দ মুজতবা আলি স্মারক সাহিত্য সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও প্রাক্তন অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার। সোসাইটির সভাপতি বিজ্ঞানী আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। তার আগে সোসাইটির এ সংক্রান্ত নির্বাচনী কমিটি এক প্যানেল…

Read More

পরিকাঠামো উন্নয়নে ইটখলা এসিকে ১০ লক্ষ দিচ্ছেন ভুবনেশ্বর কলিতা

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকার সময় থেকে। সেই একই ধারা অব্যাহত রয়েছে সচিব পঙ্কজ সিংয়ের সময়েও। বর্তমানে ইটখলা এসি-র যে ক্লাব ভবন রয়েছে সেটা তৈরি হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকা কালে। এবার সেটারই পরিসর বর্ধিত করবেন পঙ্কজ। এরজন্য অনুদানের ডালি তুলে…

Read More

শ্রীভূমি শহরে দিনের আলোয় দুঃসাহসিক চুরি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অভিজিৎ রায়ের বাড়িতে দিনের আলোয় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্রীভূমি শহরে। বনমালী রোডের বাসভবনে হানা দিয়ে চোরেরা লুট করে নিয়ে গেছে নগদ এক লক্ষ টাকা ও সোনার অলঙ্কারসহ মূল্যবান সামগ্রী। জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। এরপর…

Read More

অসমের জাতীয় জীবনে চা শ্রমিক সমাজের অবদান অতুলনীয় : হিমন্ত

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : চা জনগোষ্ঠীর লোকদের ভূমি-পাট্টা প্রদান বিলকে কেন্দ্র করে আজ অসম বিধানসভায় বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসমের জাতীয় জীবনে চা শ্রমিক সমাজের অবদান অতুলনীয়।” তিনি জানান, ২০১৪ সালের পর থেকে চা-বাগানের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে শ্রমিকদের জন্য…

Read More

জমির পাট্টার ঘোষণায় উৎসবে মাতল পাথারকান্দির বাগানাঞ্চল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : আজকের দিনটি রাজ্যের চা শ্রমিক সমাজের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে রাজ্যের হাজার হাজার চা শ্রমিক পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘জমির পাট্টা’ প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঘোষণা হতেই পাথারকান্দির বিভিন্ন চা বাগানে যেন আনন্দের ঢেউ ছুটে যায়। শ্রমিক লাইন থেকে…

Read More

মুখ্যমন্ত্রী হিমন্ত ও মন্ত্রী কৃষ্ণেন্দুকে অপমান, ‘বাঙালি ভাই পেজের বিরুদ্ধে মামলা যুবমোর্চার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : সোশ্যাল মিডিয়ায় লাগামহীন মন্তব্য, কুরুচিপূর্ণ কটাক্ষ ও বিভ্রান্তিকর ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে ধারাবাহিকভাবে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এবার সরব হল পাথারকান্দি মণ্ডল যুবমোর্চা। ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে শুক্রবার সন্ধ্যায় ‘বাঙালি ভাই’ নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে…

Read More