জ্যোতির্বিজ্ঞানে এআইর ব্যবহার নিয়ে বক্তৃতানুষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : জ্যোতির্বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ আইআইআইটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক পবন চক্রবর্তী। শুরুতে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হিমাদ্রি শেখর দাস অধ্যাপক চক্রবর্তীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।…
