প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ এবং ইকোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল ইকোসিস্টেমের অবক্ষয় ও স্থানীয় পুনরুদ্ধার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ এবং বরাক…
