কাটিগড়ায় অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়ামের শিলান্যাস কমলাক্ষের
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কাটিগড়া এলাকায় উন্নয়নের লক্ষ্যে কালীকাপ্রসাদ ভট্টাচার্যের নামে একটি অডিটোরিয়াম এবং স্বামী বিবেকানন্দের নামে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার কাটিগড়ার লক্ষীপুর এলাকায় জাতীয় সড়কের পাশেই অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অডিটোরিয়াম নির্মাণের জন্য ১০ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণ কাজ সম্পূর্ণ করতে…
