শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু এক যাত্রীর, আহত একাধিক
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শিলচর-আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রেভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়। দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার বেলা এগারোটা নাগাদ। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…
