baraktaranga.com

ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : শনিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৪.২। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমিকম্পটি মাটির প্রায় ১৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। হঠাৎ করে এই ভূমিকম্পের কম্পনে রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিস্ময় দেখা দেয়। তবে এই ভূমিকম্পের ফলে…

Read More

কীর্তন, শোভাযাত্রা ও উপাসনায় মুখর বাজারিছড়া, শুরু রাধারমণ গোস্বামী জিউর পুণ্য স্মরণ উৎসব

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : বাজারিছড়া রাধারমণ সেবক সংঘের উদ্যোগে ধুমধাম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর পুণ্য স্মরণ উৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরও দু’দিনব্যাপী নানা মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে একাদশতম এই মহতী উৎসব পালন করছেন আয়োজকরা।উৎসবের প্রথম দিন শনিবার দুপুর প্রায় দু’টা…

Read More

বেঙ্গালুরু থেকে নিখোঁজ সোনাই বেরাবাকের যুবক

বরাক তরঙ্গ, ২৭ ডিসেমবর : কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকা সোনাই এলাকার বেরাবাক তৃতীয় খণ্ডের এক যুবক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম পি. সরুপম শর্মা (২০)। তিনি বেরাবাক ৩য় খণ্ডের বাসিন্দা ও প্রয়াত শান্তিদাস শর্মার পুত্র। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা পিশাকতম্বী শর্মা সোনাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন। এজাহার…

Read More

হাইলাকান্দির দু’টি বিধানসভা কেন্দ্রের খসড়ায় ৪৯৪৮৭৯  ভোটার

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর :  ২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার ভোটার তালিকার  স্পেশাল রিভিশনের খসড়া শনিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত  তালিকায় জেলার দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার ৪ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ২৮৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২০ হাজার ৭৬৩…

Read More

৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছো জয়নগরে ৬-এ-সাইড নাইট ফুটবল

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত  তিনরাতব্যাপী ৬-এ সাইড নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।  নিজ-জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় খেলার মাঠে ৩০ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়ে ট্রফি সঙ্গে নগদ ৫০ হাজার টাকা এবং…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘অমৃত–২০২৫’ সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত হল তিনদিনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘অমৃত-২০২৫’। শিলচর ও ডিফু ক্যাম্পাসে একযোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের লক্ষ্য ছিল আধুনিক ও উদীয়মান প্রযুক্তিতে গবেষণা বিনিময়, আন্তঃবিষয়ক সহযোগিতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রযুক্তির দিশা নির্ধারণ। গত ২২…

Read More

ইতিহাস ও সাংস্কৃতিক তথ্য বিকৃত না করে সংরক্ষণ করতে হবে : অধ্যাপক বিশ্বতোষ

শিলচরে ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতার সূচনা দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : শিলচরের নর্মাল স্কুলের কাছে চিলড্রেনস পার্ক মঞ্চে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ শনিবার উদ্বোধন হয়েছে। ‘এসো, ধামাইলে পা মেলাই’ শিরোনামে আয়োজিত এই দুই দিনের সাংস্কৃতিক উৎসব ২৮ ডিসেম্বর রবিবার সমাপ্ত হবে। প্রায় ৪০টি নৃত্যদলের অংশগ্রহণে…

Read More

অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্যের সহায়ক উপস্থিতিতে বিদ্যালয়ের অধ্যক্ষা মাধুরী বর্মণের তত্ত্বাবধানে বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন বিভাগে বিজয়ী হয়ে ওঠা ১২০ জন ছাত্রকে শংসাপত্র ও মূল্যবান পুরস্কার…

Read More

কাছাড়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ১৫ হাজার ৪৩৯ জন। আগের…

Read More

বাড়ি ফেরার পথে বর্বর হামলা, গুরুতর আহত বৃদ্ধ, শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : পাথারকান্দিতে ঘটে গেলো এক অমানবিক মারপিটের ঘটনা। জানা গেছে, শুক্রবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।আহত বৃদ্ধের নাম আব্দুল মতলিব (৭৬)। তিনি পাথারকান্দি থানাধীন পশ্চিম চেংজুর গ্রামের বাসিন্দা।…

Read More