baraktaranga.com

শিলচরে কাঠিয়া বাবাজি মহারাজের পদার্পণ ৬ থেকে ১০ জানুয়ারি

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ব্রজবিদেহী মহন্ত ও চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজের শুভ পদার্পণ উপলক্ষে স্থানীয় কাঠিয়া বাবা আশ্রমে আগামী ৬ থেকে ১০ জানুয়ারি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময়কালে পরমারাধ্য গুরুদেবের অবস্থানে আশ্রমে প্রতিদিন ঠাকুরজীর যুগলবিগ্রহে পূজা, পাঠ, সৃঙ্গার আরতি প্রভৃতি অনুষ্ঠিত হবে। কাঠিয়া বাবা আশ্রমে…

Read More

আগের চেয়ে আরও নিরাপদ গুয়াহাটি! ২০২৫ সালে অপরাধমূলক মামলা হ্রাস, দোষী সাব্যস্তের হার বৃদ্ধি…

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য অর্জন করেছে গুয়াহাটি পুলিশ। ২০২৫ সালে অপরাধ দমন ও তদন্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং তার ফলাফল তুলে ধরে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীনে মোট ৫,৭৮৬টি মামলা নথিভুক্ত হয়েছে। যেখানে ২০২৪ সালে এই সংখ্যা…

Read More

বনভোজে গিয়ে ব্রহ্মপুত্রে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নববর্ষ উদযাপন করতে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল প্রজ্ঞাশ্রী ফুকন নামে এক তরুণীর। যোরহাটের বাঘমরায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে বনভোজে গিয়েছিলেন তিনি। জানা গেছে, নদীতে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত পলিতে পা পিছলে জলে তলিয়ে যান ওই তরুণী। ঘটনাস্থলেই অঘটন ঘটে। নিহত প্রজ্ঞাশ্রী ফুকন জগন্নাথ বরুয়া কলেজের স্নাতক প্রথম…

Read More

পারিবারিক কলহের জের, দুই ভাইয়ের হাতে প্রাণ হারাল দাদা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ক্ষেত্রীর ৩ নম্বর ঔজারিতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পারিবারিক কলহের জের ধরে আপন দুই ভাইয়ের হাতে প্রাণ হারাল দাদা। নিহত ব্যক্তির নাম উপেন্দ্র দাস। জানা গেছে, দুই ভাই রঞ্জিত দাস ও অজিত দাসের হামলায় উপেন্দ্র দাস গুরুতরভাবে আহত হন। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আহত অবস্থায় তিনি রাজপথেই…

Read More

ডাইনি সন্দেহে দম্পতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৮ জন গ্রেফতার

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কার্বি আংলং জেলার হাওরাঘাট থানার অন্তর্গত ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনি সন্দেহকে কেন্দ্র করে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডে জেলাজুড়ে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। অভিযোগ অনুযায়ী, গ্রামেরই এক মহিলা মা দুর্গা লম্ভার নির্দেশে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বলি হয়ে গার্দী বিরুয়া ও মীরা বিরুয়া নামে এক দম্পতিকে গ্রামবাসীদের একাংশ নির্মমভাবে কুপিয়ে…

Read More

গরু ও ছাগল চুরি ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, শূন্যে গুলি পুলিশের ডিব্রুগড়ে

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : উজনি অসমে বিভিন্ন প্রান্তে গরু ও ছাগল চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিলাসবহুল গাড়িতে এসে প্রতিদিন গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চুরির বাড়বাড়ন্তে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নববর্ষ উদযাপনের মাঝেই এবার গরু চোরকে কেন্দ্র করে ডিব্রুগড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গরু চোরকে…

Read More

গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা, শেষ গোটা পরিবার

২ জানুয়ারি : ছেলে সদ্য চাকরি পেয়েছিল মুম্বইয়ে, বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমান বন্দরে। বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই। নতুন বছরের প্রথম দিনেই শেষ গোটা পরিবার। জানা গিয়েছে, তাদের বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারে। বাবা-মা ও ছেলে মৃত। ছেলে সেখ শাহানওয়াজ মুম্বইয়ে চাকরি করে। তাকে দমদম এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিলেন বাবা সেখ মহম্মদ মুর্শেদ,…

Read More

নতুন বছরের শুরুতে মানবিক বার্তা, মণিপুরে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নববর্ষকে সামনে রেখে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আসাম রাইফেলস। মণিপুরের জিরিবাম, ফেরজাওল, তামেংলং ও ননি জেলার বিভিন্ন দুর্গম গ্রামের অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির দৈনন্দিন দুর্ভোগ কিছুটা লাঘব করা এবং সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত…

Read More

নিজ-জয়নগরে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন তারিণীপুর টু ব্রাদার্স

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিক্স-এ সাইড নাইট ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল তারিণীপুর টু ব্রাদার্স। বৃহস্পতিবার রাতে নিজ-জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে তারা ২-০ গোলে হারায় আমাইদো এফসি-কে। ম্যাচের ২৫ মিনিটে পিসি লালরুয়াতসাঙ্গা প্রথম গোল করেন।এর তিন মিনিট পর, ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন আউমামিয়া।…

Read More

তামিলনাড়ুতে ধৃত শিলচরের মানবপাচার চক্রের মূল অভিযুক্ত সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : আন্তঃরাজ্য মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিলচরের আশ্রম রোডের বাসিন্দা সবিতা দাস (২৯) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। অভিযানের সময় তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে। মরিগাঁও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পনেরো দিন আগে জেলার জাগীরোড এলাকার তিন নাবালিকাকে মরিগাঁও থেকে নিয়ে যায়…

Read More