লেখক বিশ্ময়চমক গোস্বামীর “ব্লুপ্রিন্ট শিলচর -এ স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট”

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : লেখক বিশ্বয় চমক গোস্বামীর গ্রন্থ ‘ব্লুপ্রিন্ট শিলচর-এ স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট’ রবিবার শিলচর প্রেস ক্লাবে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা বিবেকানন্দ পোদ্দার, প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি ঋতন ভট্টাচার্য, অধ্যাপক শান্তনু ধর, শিক্ষাবিদ সুজিত ভট্টাচার্য, বসুদেব ভট্টাচার্য, গোবিন্দ কাংশবণিক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে।

বক্তব্য রাখতে গিয়ে বিবেক পোদ্দার বলেন, তিনি শিলচরকে ভালোবাসেন এবং শহরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নিরলস উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। ‘যেকোনও কাজ সফল করতে সঠিক পরিকল্পনা জরুরি। সীমিত সম্পদকে কাজে লাগাতে পরিকল্পনা দরকার। ভালো পরিকল্পিত কাজই দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে,’ বলে তিনি যোগ করেন। তাঁর মতে, বর্তমান গতিতে শিলচরের বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন বছরে বড় পরিবর্তন দেখা যাবে। পোদ্দার লেখকের প্রশংসা করে বলেন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি এবং তিনি এ অঞ্চলের উন্নয়নে সাধ্যমতো অবদান রাখতে চান।

লেখক বিশ্ময়চমক গোস্বামী বইটিকে ‘ভিশন ডকুমেন্ট’ আখ্যা দিয়ে বলেন, এতে শিলচরের অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবভিত্তিক পরিকল্পনার উপর জোর দেওয়া হয়েছে। ‘শিলচর এখনও বহু উন্নয়ন থেকে বঞ্চিত। লক্ষ্যভিত্তিক উন্নয়ন প্রয়োজন,’ তিনি বলেন। তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে দক্ষ জনপ্রতিনিধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে শঙ্কর দে, বাসুদেব ভট্টাচার্য, অধ্যাপক শান্তনু ধর, সুজিত ভট্টাচার্য, রিতেন ভট্টাচার্য এবং শঙ্কু শর্মা লেখকের উদ্যোগের সাধুবাদ জানিয়ে সবাইকে বইটি পড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *