শিলচরে আন্তর্জাতিক কাস্টমস দিবসে মাদকবিরোধী সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের এনএসএস ও এনসিসি শাখার যৌথ উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা শিবির শিলচরের বড়াল ভিউ রিজেন্সিতে অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত শিবিরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেলের প্রোগ্রাম কর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ।

এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসারদের মধ্যে অধ্যাপক অভিজিৎ জয়সওয়াল, অধ্যাপকা রিম্পি সোনোয়াল, ড. বামনকিরি রংপি, অধ্যাপিকা বিজয়া বর্ধন, চন্দ্রমিতা বোরো উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেড রিবন ক্লাবের কো-অর্ডিনেটর ড. সুভাষ দেবনাথ এনসিসি গারভিং ৬২ আসাম বেটেলিয়ানের সিটি ও অধ্যাপিকা নাজরানা সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেলের অধ্যাপক বিজয় ব্রহ্ম ও অধ্যাপক চন্দন পাল চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডাঃ রবি কান্নান। এছাড়া শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মনরোগ বিভাগের রেজিস্ট্রার ডাঃ জয়ন্ত কুর্মী, ডাঃ এইচ অঞ্জুমান চৌধুরী, কাস্টমস বিভাগের প্রধান কমিশনার বিনায়ক আজাদ, দিশার ক্লাস্টার প্রধান অনুপ কুমার দত্ত উপস্থিত ছিলেন। প্রধান অতিথির ভাষণে ডাঃ রবি কান্নান বলেন, একজন ডাক্তার হিসেবে আমরা জানি যে ড্রাগ সেবন বা মদ্যপান করা একজন মানুষকে শারীরিক, মানসিক ভাবে কতটা ক্ষতিগ্রস্থ করে। আমাদের দায়িত্ব শুরু হয় এই ক্ষতি শুরু হওয়ার পর কিন্তু যুব সমাজকে এই ভয়ংকর নেশা থেকে বাঁচাতে মূল কাজ করে যাচ্ছেন কাস্টমস বিভাগের কর্মীরা। তাদের নিষ্ঠার সংগে দায়িত্ব পালনের ফলে মাদক জাতীয় সামগ্রী পাচারে, ক্রয় বিক্রয়ে রাশ টানা যেতে পারে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এইচ অঞ্জুমান চৌধুরী চিকিৎসা- বিজ্ঞানের  ভাষায় একজন মানুষ কি করে ক্রমশ নেশাগ্রস্ত হয় তা ব্যাখ্যা করেন। কাস্টমস বিভাগের আধিকারিকরা উদ্বেগ ব্যক্ত করে বলেন, বরাক উপত্যকা আগে যেখানে ছিল মাদক পাচারের পরিবহন পথ সেই বরাক উপত্যকায়

ইদানীং মাদক সেবনের হার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাদের বিভাগ তা রুখতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন নাজরানা সুলতানা। অনুষ্ঠান শেষে এনএসএস-এর সকল স্বেচ্ছাসেবক এবং এনসিসি ক্যাডেটরা “Say no to Drugs” স্লোগানকে সামনে রেখে একটি র‍্যালিতে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপিকা শ্রেষ্ঠা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *