বরাক তরঙ্গ, ১২ মার্চ : শনিবার শিলচর বাইপাসের বুধুরাইল এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলে ট্রায়াল হিসেবে অবতরণ করে Indian Air Force-এর একটি হেলিকপ্টার। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গোটা এলাকাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জানা গেছে, শনিবার প্রায় ২৪ হাজার ২০৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে পাঁচগ্রাম থেকে বরাপানি পর্যন্ত নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি শিলচর শহরের যানজট সমস্যা লাঘব করতে কেপিটেল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এছাড়াও শ্রীভূমির পাথারকান্দিতে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে শিলচর-বদরপুর-চুরাইবাড়ি রেলপথের বিদ্যুতায়ন প্রকল্পেরও উদ্বোধন করা হবে। প্রায় ৬৫৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের ফলে অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুততর হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সেখানে দেড় থেকে দুই লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা



