বরাক তরঙ্গ, ৩০ মার্চ : নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও ধলাইয়ে জামালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিরঞ্জন হাজাম (মুমু)-এর বাড়িতে পৌঁছে সবরকম সহায়তার আশ্বাস দেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। সোমবার তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিরঞ্জন হাজামের বাড়ি পৌঁছেন। ঘটনার পুরো খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।
এ দিন মনিয়ারখাল, দর্মিখাল, চান্নিঘাট, জীবনগ্রাম, দক্ষিণ নরসিংহপুর, দার্বি ও ধুয়ারবন্দসহ একাধিক গ্রাম পঞ্চায়েতে দোতলায় দোতলায় গিয়ে তিনি স্থানীয়দের সমস্যা শোনেন এবং উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন। প্রতিটি সভায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে।



