গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে অ্যাম্বুলেন্স প্রদান ইউকো ব্যাঙ্কের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউকো ব্যাঙ্ক গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও ব্যাঙ্কের বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল এবং শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ । ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হেড অফিসের জেনারেল ম্যানেজার, শশীকান্ত কুমার, ইউকো ব্যাঙ্কের গুয়াহাটি আঞ্চলিক প্রধান সত্যরঞ্জন পাণ্ডা, জিসি কলেজ শাখার শাখা প্রদান দ্বিজুমণি পাটোয়ারী, সহকারী শাখা প্রদান সুব্রত শর্মাচার্য, সহকারী প্রবন্ধক বিপ্লব পাল এবং সিকিউরিটি অফিসার সৌরভ কুমার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য নিরঞ্জন রায় ইউকো ব্যাঙ্কের এই উদার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসেবা ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

ইউকো ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার শশী কান্ত কুমার বলেন, এই উদ্যোগটি ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার জন্য ইউকো ব্যাংক সদা প্রস্তুত থাকবে। সত্যরঞ্জন পাণ্ডা বলেন, অসমের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে ব্যাঙ্ক নিয়মিতভাবে বিভিন্ন সহযোগীতা মূলক উদ্যোগ গ্রহণ করে চলেছে। শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ব্যাংকের এক উদ্দেশ্যে এবং লক্ষ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, তাঁদের উপর এই বিশ্বাস ও আস্থা রাখার জন্য ব্যাঙ্ক কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও এই আস্থা অটুট রেখে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *