ভিশনারি অ্যাওয়ার্ডে সম্মানিত অগ্নিক ধর

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : ভিশনারি অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কবি অগ্নিক ধর। সম্প্রতি তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যে খুশির আমেজ ছড়িয়েছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীদের মধ্যে।
জানা গেছে, অগ্নিক ধর এর আগেও একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ইতিপূর্বে ‘ভারতশ্রী’ জাতীয় পুরস্কার এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুর লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি কলকাতা থেকেও বিভিন্ন বিশেষ সম্মাননা অর্জন করেছেন তিনি।

তাঁর সাহিত্য ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ ভিশন ওয়েলনেস ফাউন্ডেশন, ভারত সরকার, নয়াদিল্লির পক্ষ থেকে গত ১৪ মার্চ ফোনে জানানো হয় যে, তাঁকে চলতি বছরের ‘ভিশনারি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করা হয়েছে। পরে ১৭ মার্চ ডাকযোগে তাঁর বাড়িতে পৌঁছে যায় এই সম্মাননা। অগ্নিক ধরের এই সাফল্যে আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণমুগ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *