অগপ নেত্রী আয়েশা সুলতানা প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক নিয়ে কংগ্রেসে ভিড়লেন

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : নির্বাচনের প্রাক্কালে সোনাই বিধানসভা কেন্দ্রে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অসম গণ পরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন।

রবিবার শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত এক যোগদান কর্মসূচির মাধ্যমে এই গণ-যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়। সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করাই প্রধান লক্ষ্য।

উল্লেখযোগ্যভাবে, এদিন একসঙ্গে ৩২৫ জনেরও বেশি নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই বৃহৎ যোগদান নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, নাকি প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করে তুলবে—তা নিয়েই চলছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *