রাজদীপ রায়ের প্রার্থী ঘোষণার পর ৩১ নং ওয়ার্ডে বাজি ফাটিয়ে  বিজেপির উচ্ছ্বাস

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শিলচর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে রাজদীপ রায়ের নাম ঘোষণার পর শহরের বিভিন্ন প্রান্তে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। বিশেষ করে পুরাতন ১৯ নং ওয়ার্ড তথা নতুন ৩১ নং ওয়ার্ডে এই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

প্রার্থী ঘোষণার খবর প্রকাশ্যে আসতেই ওয়ার্ডে বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে বিজেপির কনিষ্ঠ কর্মকর্তা সুজিত দাস চৌধুরী বলেন, “আজ শিলচরের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। আমরা অত্যন্ত আশাবাদী যে এই ওয়ার্ড থেকে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং কংগ্রেসের খাতায় একটি ভোটও পড়বে না।”

তিনি আরও বলেন, “রাজদীপ রায়ের নেতৃত্বে শিলচর বিধানসভা এলাকায় আগের তুলনায় আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি।” রাজনৈতিক মহলে এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনে শিলচর আসনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *