দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : যুগাবতার স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি উপলক্ষে চাঁদমারি রোডের ভারত সেবাশ্রম সঙ্গের শিলচর শাখায় এবারও সাড়ম্বরে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে সনাতন ধর্মীয় আচার-আচরণ মেনে স্বামী পরমানন্দজি মহারাজের পূজার্চনা চলে। এরপর উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রূপম নন্দী পুরকায়স্থ, ডাঃ শিশিরকুমার বিশ্বাসসহ অগ্রগণ্য ভক্তরা উপস্থিত ছিলেন। বক্তব্যে রূপম নন্দী পুরকায়স্থ বলেন, “আজকের এই দিনটি মহাপবিত্র। এই দিনেই স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুদের রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁর আশীর্বাদ আমাদের সকলের মধ্যে বর্ষিত হোক—এটাই আমার কামনা।” প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানে ভক্তরা অভূতপূর্ব উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।
শিলচরে স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব দিবস পালন



