শাসক সরকারের প্রতি অসন্তোষ, পরিবর্তনের বার্তা, ‘মিট দ্য প্রেস’-এ অভিজিৎ পাল

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : শাসক সরকারের প্রতি মানুষের অসন্তোষ বাড়ছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ পরিবর্তন চান, এমনই মন্তব্য করলেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অভিজিৎ পাল তাঁর নির্বাচনী পরিকল্পনা, উন্নয়নমূলক রূপরেখা এবং জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি জানান, শিলচরের সার্বিক উন্নয়ন, বেকারত্ব সমস্যার সমাধান এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে। উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিতেন ভট্টাচার্যসহ অন্যান্য সদস্যরা। পরে অভিজিৎ পালকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক ও কলম তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *