স্কুলবাসের ধাক্কায় মৃত্যু যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : স্কুলবাসের ধাক্কায় প্রাণ হারালেন আমড়াঘাটের যুবক আদিত্য রায় (৩০)। মঙ্গলবার সকালে শিলচর-আইজল জাতীয় সড়কের নাগাটিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জানা যায়, আমড়াঘাট পটবাড়ি গ্রাম এলাকার বাসিন্দা আদিত্য রায় শিলচর শহরে কাজ শেষে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে নাগাটিলা এলাকায় একটি স্কুলবাস তাঁর স্কুটিকে ধাক্কা দেয়।
ধাক্কা লাগার ফলে তিনি গুরুতর আহত হন এবং মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *