বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুব চিকিৎসক ডাঃ ধ্রুবজ্যোতি কলিতা। জানা গেছে, মদনপুর টোলগেট সংলগ্ন এলাকায় তাঁর স্কুটিকে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি ধাক্কা দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন তিনি।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, ডাঃ ধ্রুবজ্যোতি কলিতা রঙিয়ার ৫ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন। একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক হিসেবে এলাকায় তাঁর বিশেষ সুনাম ছিল। ঘটনার পর পুলিশ অজ্ঞাত গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে।



