সড়কের পাশে সুটকেস থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ

১২ ফেব্রুয়ারি : জাতীয় সড়কের পাশে পড়ে আছে সুইকেস। আর সেই সুটকেস থেকে উদ্ধার হয়েছে এক মহিলার অর্ধদগ্ধ দেহ। পঞ্জাবের ভাতিন্ডা এলাকার ঘটনা। বুধবার ওই লাল সুটকেস থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের পাশে বেহমান দিওয়ানা গ্রামের কাছ থেকে উদ্ধার হয় লাল রঙের সুটকেস। কৃষিজমিতে কাজ করতে যাওয়ার সময়ে ওই সুইটেস দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেয়।

এলাকার ডেপুটি পুলিশ সুপার হরবিন্দর সিং জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পাওয়ার পরেই সেখানে যায় পুলিশ। ওই সুটকেশ থেকে এক মহিলার অর্ধদগ্ধ দেহ পাওয়া যায়। সেখানে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরকেও। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দলের সদস্যরা।

ভাতিন্ডার ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহিলার পরিচয় জানা যায়নি। তবে মৃতের বয়স আনুমানিক ২০ বছর।

পুলিশ সূত্রে খবর, মহিলার দেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃতদেহ থেকে এখনও দুর্গন্ধ ছড়ায়নি। তা দেখেই পুলিশের সন্দেহ, সম্প্রতি ওই মহিলাকে খুন করা হয়েছে। অন্য কোথাও তাঁকে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়া হয়। এর পরেই প্রমাণ লোপাটের জন্য সুটকেসের মধ্যে দেহটি ভরে সেখানে ফেলে যাওয়া হয়।

ওই মহিলার পরিচয় জানার চেষ্টার সঙ্গে কী কারণে তাঁকে খুন করা হয় তা জানতে চাইছে পুলিশ। আশেপাশের এলাকাতেও এই নিয়ে খোঁজ করা হচ্ছে।
খবর : এই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *