কাছাড়ের সাতটি আসনে মোট ৫৬টি মনোনয়নপত্র জমা পড়ল

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। দলীয় ও নির্দল প্রার্থী মিলিয়ে কাটিগড়া ও সোনাই কেন্দ্রে সর্বাধিক ১৪টি করে মনোনয়ন জমা পড়ে।

লক্ষীপুর : মোট ৪টি মনোনয়ন জমা হয়েছে। বিজেপির কৌশিক রায়, কংগ্রেসের এম শান্তি কুমার এবং নির্দল প্রার্থী সঞ্জয় নুনিয়া ও জিয়াবুল ইসলাম লস্কর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

উদারবন্দ : এখানে মোট ৫টি মনোনয়ন জমা পড়ে। বিজেপির রাজদীপ গোয়ালা, কংগ্রেসের অজিত সিং, তৃণমূল কংগ্রেসের তাপস দাস, এসইউসিআই-এর দিলীপ কুমার রি এবং নির্দল প্রার্থী মিঠুন নাথ লড়াইয়ে নেমেছেন।

কাটিগড়া : সর্বাধিক ১৪টি মনোনয়ন জমা হয়েছে। বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেসের অমরচাঁদ জৈন, এসইউসিআই-এর হিল্লোল ভট্টাচার্য, বিকাশ ইন্ডিয়া পার্টির আব্দুল ওদুদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ ফয়জুর রহমান লস্কর ছাড়াও একাধিক নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বড়খলা : মোট ৭টি মনোনয়ন জমা হয়েছে। এসইউসিআই-এর সম্পা দে, কংগ্রেসের অমিতকুমার কালোয়ার, বিজেপির কিশোর নাথ এবং চারজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

শিলচর : এখানেও ৭টি মনোনয়ন জমা পড়ে। এসইউসিআই-এর ভবতোষ চক্রবর্তী, বিজেপির রাজদীপ রায়, কংগ্রেসের অভিজিৎ পাল ছাড়াও চারজন নির্দল প্রার্থী লড়াইয়ে নেমেছেন।

সোনাই : কাটিগড়ার পাশাপাশি এখানেও সর্বাধিক ১৪টি মনোনয়ন জমা হয়েছে। কংগ্রেসের আমিনুল হক লস্কর, এজিপির করিম উদ্দিন বড়ভূইয়া,  এসইউসিআইর অঞ্জনকুমার চন্দ, তৃণমূল কংগ্রেস সাজান আহমদ লস্কর,  এআইইউডিএফর মিনার হোসেন মাঝারভূইয়া ও বিকাশ ইন্ডিয়া পার্টির প্রার্থীদের পাশাপাশি একাধিক নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ধলাই : মোট ৫টি মনোনয়ন জমা হয়েছে। এসইউসিআই-এর গৌরচন্দ্র দাস, কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির অমিয়কান্তি দাস এবং দুই নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সব মিলিয়ে কাছাড় জেলায় মনোনয়ন দাখিলের শেষ দিনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ছিল। বিভিন্ন কেন্দ্রে একাধিক প্রার্থীর অংশগ্রহণে এবার নির্বাচনী লড়াই যে তীব্র হবে, তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *