রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কংগ্রেসের ডাকে শিলচর কেন্দ্রে রবিবার এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে পদযাত্রাটি তারাপুর আনন্দ পরিষদ প্রাঙ্গণ থেকে সূচনা হয়। পদযাত্রাটি ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট, শিববাড়ি রোড, রায়গড় এবং অসমিয়াবস্তি অতিক্রম করে শেষ পর্যন্ত মজুমদার বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বিপুল জনসমাগমকে কংগ্রেসের প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন দলের নেতারা। তাঁদের মতে, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এই পদযাত্রার মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
“পরিবর্তনের ডাক” এখন সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে পৌঁছে গেছে বলেও দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীর পথে এগিয়ে চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয় এদিন।



