দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মোৎসবের সঙ্গে ৪৮তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলচর আশ্রম রোডের সৎসঙ্গ আশ্রম থেকে রবিবার সকালে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অগ্রসর হয়েছে এই শোভাযাত্রা। বিভিন্ন বয়সের অগণিত পুরুষ-মহিলা সৎসঙ্গী ভক্তরা ঠাকুর বন্দনা ও ভজন গেয়ে হেঁটে অংশ নিয়েছে। ট্যাবলো গাড়িতে শ্রীশ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের বিগ্রহ, শ্রীশ্রী মা এবং শ্রীশ্রী বড়দার বিগ্রহ স্থাপিত ছিল।

প্রতি বছরের মতো এবারও এটি শিলচরে আধ্যাত্মিক উল্লাস ছড়িয়েছে।জায়গায় জায়গায় ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বিশুদ্ধ পানীয়জল ও চকলেট বিতরণ করেন। স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে। সৎসঙ্গ আশ্রমের সদস্যরা বলেন, এই উৎসব ভক্তদের মধ্যে ঐক্য ও ভক্তির প্রকাশ ঘটায়। শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।



