চেংদুয়ার এলপি স্কুলে একটি ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ২ মার্চ : ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) এবং প্রভাবতী দেবী চেরিটিবল ট্রাস্টের যৌথ উদ্যোগে বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেংদুয়ার এলপি স্কুলে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রবিবার এই শিবিরে প্রায় ১০৪ জন রোগী উপস্থিত থেকে পরিষেবা গ্রহণ করেন। রোগীদের পরীক্ষা করেন চৌধুরী আই হাসপাতালের ডাঃ অশুতোষ কুমার এবং অপ্টোমেট্রিস্ট মনজিৎ দেববর্মা। ট্রাস্টের পক্ষ থেকে ক্যাম্প ম্যানেজার দেবজ্যোতি দাস উপস্থিত ছিলেন। মোট ১৫ জন রোগীর মধ্যে ছানি (ক্যাটারাক্ট) সমস্যা শনাক্ত হয় এবং তাঁদের এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে শিলচরের চৌধুরী আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ইয়াসি-এর পক্ষ থেকে ক্যাম্প ইনচার্জ অমিত গোয়ালা, ফাগুন রুহিদাস, সঞ্জু নুনিয়া সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় শিবিরটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং চেংদুয়ার এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *