মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : শ্রীভূমি জেলা প্রশাসনের নির্দেশে এবং পাতারকান্দি থানার উদ্যোগে মঙ্গলবার আছিমগঞ্জ তিমাথায় এক বিরাট সড়ক নিরাপত্তা সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন পাথারকান্দি সমো জেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা, পাতারকান্দি থানার ইন্সপেক্টর ইনচার্জ মনোজ্যোতি বরা, বিশিষ্ট সমাজসেবী ও ছাত্রনেতা মওলানা বদরুল হক, মদনি বাংলা অ্যাকাডেমির প্রিন্সিপাল মওলানা শামসুদ্দিন, বাবুর বাজার মাদ্রাসার স্বনামধন্য ওস্তাদ মোহাম্মদ আলি, কানাইবাজার জিপির এপি মেম্বার হাফিজ আব্দুল বাসির, সমাজসেবী ইকবাল বাহার খন্দকার, কাজি আব্দুল বাসিত এবং সমাজসেবী মামুনসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানান। তারা বলেন, সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে আছিমগঞ্জ তিমাথায় স্থায়ীভাবে একজন পয়েন্ট পুলিশ নিয়োগের দাবি জানানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে সমো জেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা সঙ্গে সঙ্গেই একজন পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। গোটা অনুষ্ঠানে পরিচালনা সহযোগিতা ছিলেন সমাজসেবী বদরুল হক। প্রায় কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে আজকের এই সচেতনতা সভা সফলভাবে সম্পন্ন হয়।




